এবার আসা যাক “খলাক্বাল মাওতা’ (সৃজন করেছেন মৃত্যু) কথাটির মর্মার্থ কী, সে সম্পর্কিত আলোচনায় । কথাটির মর্মার্থ হবে এরকম __ আল্লাহ্পাক জীবনকে প্রকাশ অথবা বিলোপ করে প্রকাশ করেছেন মৃত্যুকে ৷ অর্থাৎ আল্লাহৃপাক দেহকে এমন করে দেন, যাতে করে তা প্রাণচ্যুত হয়। ‘খল্কৃ’ অর্থ আবার নির্ধারণ’ও হয়। সেক্ষেত্রে বক্তব্যটি দাড়ায় আল্লাহ্ই নির্ধারণ করেন জীবন ও মৃত্যুকে । আতা সূত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্ এই পৃথিবীর জন্য নির্ধারণ করেছেন মৃত্যুকে এবং জীবনকে নির্ধারণ করেছেন পরবর্তী পৃথিবীর জন্য । আমি বলি, হজরত ইবনে আব্বাস সম্ভবত এই জীবনকে মৃত্যু এবং ওই জীবনকে জীবন বলে ঠাহর করেছেন। আর আমি ইতোপূর্বে উল্লেখ করেছি যে, সম্ভাব্য জগতের ভিত্তি হচ্ছে ‘আয়ানে ছাবেতা’ বা নৈপথ্যিক মৌল । আর সকল সম্ভাব্য অস্তিত্ই অনস্তিত্বিজড়িত। সেকারণেই জীবন জড়িত মৃত্যুর সাথে। এর প্রমাণ রয়েছে এই সকল আয়াতে ‘নিশ্চয় তুমি মৃত, মৃত তারাও’ ‘এ ধরাপৃষ্ঠের সকলেই বিনাশশীল’ ‘প্রত্যেক বস্তুই ধ্বংসশীল’ ৷ সুতরাং এমতোক্ষেত্রে কর্তৃবাচক শব্দরূপ থেকে বর্তমান কালের অর্থ করাই অধিকতর সঙ্গত । আবার অনেকে মনে করেন, মৃত্যু বায়বীয় বা অদৃশ্য কিছু নয়। বরং মৃত্যু অবয়বধারী । তার আকৃতি মেষের মতো । আর জীবনের আকৃতি অশ্বীর মতো । আল্লামা সুয়্যুতী তার ‘বাহরে সাফিরা’ গ্রন্থে এরকমই লিখেছেন। এ অভিমতের ভিত্তি হচ্ছে বাগবী কর্তৃক লিখিত হজরত ইবনে আব্বাসের একটি উক্তি, যেখানে তিনি বলেছেন, আল্লাহ্ মৃত্যুকে দিয়েছেন ডোরাকাটা ভেড়ার আকার এবং জীবনকে আকার দিয়েছেন ডোরাকাটা অশ্বিনীর । মরণ-মেষের পদচারণাকালে যার গায়ে তার হাওয়া লাগে, সে-ই পতিত হয় মৃত্যুমুখে। আর জীবনাশ্বী হচ্ছে ওই মাদী অশ্ব, যার উপরে আরোহণ করতেন হজরত জিবরাইল এবং নবী-রসুলগণ । ওই অশ্বীর পদচারণাকালে যার গায়ে তার বাতাস লাগে, সে হয়ে ওঠে জীবন্ত ওই অশ্বীর পদস্পর্শিত এক মুঠো মাটি নিক্ষেপ করাতেই সামেরীর গো- বৎসমূর্তিতে জেগে উঠেছিলো জীবনের উদ্ভাস । আমি বলি, বর্ণিত হাদিস দ্বারা একথা প্রমাণিত হয় না যে, মরণ-মেষের নাম মৃত্যু এবং ডোরাকাটা ওই অশ্বীর নাম জীবন। বরং হাদিসটির মর্মার্থ _ মৃত্যু ও জীবন হচ্ছে, ওই মেষ ও অশ্বীর প্রভাব বা প্রতিক্রিয়া, যা বাতাসরূপে এসে লাগে মৃত্যুপথযাত্রীদের গায়ে । যেমন__ বিষের নাম মৃত্যু নয়, বরং মৃত্যু বলা যেতে পারে তার প্রতিক্রিয়াকে ৷ হজরত ইবনে ওমর থেকে ইমাম বোখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন নরকবাসী ও স্বর্গবাসীরা তাদের স্ব স্ব স্থানে প্রবেশ করবে, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে স্বর্গ ও নরকের মাঝখানে ৷ তারপর তাকে জবাই করার পর জনৈক ঘোষক ঘোষণা করবে, হে স্বর্গ ও নরকবাসীরা! শুনে নাও, তোমরা আর কখনো মৃত্যুমুখে পতিত হবে না। ওই ঘোষণা শুনে তাফসীরে মাযহারী/২০
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।