Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হতে পেরেছে এমন সফল জীবনের অধিকারী, যা মৃত্যুহীন। এ সম্পর্কে ইমাম আহমদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত এক হাদিসে বিঘোষিত হয়েছে, আল্লাহ্‌ এই জ্যোতির সম্পাত ৷ যে সেই জ্যোতি পেয়েছে, সে হয়েছে পথপ্রাপ্ত এবং যে পায়নি, সে হয়েছে পথভ্রষ্ট । তাই আমি বলি, শুকিয়ে গিয়েছে অদৃষ্ট লিপিবদ্ধকারী লেখনী । পশু-জীবন। পশুকুলের জীবন আবার অন্য রকমের । এ ধরনের জীবনপ্রাপ্তদের সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে ‘তারা ছিলো মৃত, তাদেরকে জীবন্ত করেছি, আমিই । অবশেষে তাদেরকে করবো মৃত’। একথার অর্থ তারা ছিলো মৃত, অতঃপর আমি তাদেরকে দান করলাম পশুর জীবন । পুনরায় আমি তাদেরকে করবো অনুভুূতশূন্য, অচল । উদডিদ-জীবন ঃ উদ্ভিদরাজিকে জীবন দেওয়া হয়েছে কেবল বংশবিস্তারের জন্য । তাই উদ্ভিদ-জীবন কেবল দৈৰ্ঘ্য-প্ৰহ্থ ও আয়তনবিশিষ্ট । এ সম্পর্কে এক আয়াতে ঘোষিত হয়েছে ‘আমিই বিশুষ্ক ভূমিকে করি সঞ্জীবিত’। অর্থাৎ মৃতবৎ্মৃত্তিকায় বৃষ্টি বর্ষণ করে আমিই করি তাকে তৃণলতা ও উদ্ভিদ উৎপাদনের উপযোগী । উল্লেখ্য, এই তিন ধরনের জীবনের সৃজয়িতা আল্লাহ্‌ । তার অমোঘ নির্দেশ হও’ এর মাধ্যমেই বিকশিত হয় এই ত্ৰিবিধ জীবন । যা নিরেট জড়, তার মধ্যে আল্লাহ্‌র এমতো নির্দেশের প্রতিফলন নেই। তাই পৌত্তলিকদের জড়প্রতিমাসমূহকে বলা হয়েছে ‘অপ্রাণ’। কিন্তু কোনো কোনো জড়প্রস্তরও ‘হও’ নির্দেশের অন্তর্গত । তাই সেগুলো নিশ্চেতন হলেও জীবিত । সেগুলো সম্পর্কে তাই এক আয়াতে বলা হয়েছে ‘ওই প্রস্তরসমূহের মধ্যে এমন প্রস্তরও রয়েছে, যেগুলো পতিত হয় আল্লাহ্‌র ভয়ে’ ৷ এ প্রসঙ্গে সবিস্তার আলোচনা সন্নিবেশিত হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে । এভাবে দেখা যায়, যা কিছু মানবনির্মিত, তার সকলকিছুই অপ্রাণ, আর আল্লাহ্‌ কর্তৃক সৃজিত জড়-অজড় সকল সৃষ্টিই প্রাণবান। তাই এক আয়াতে বলা হয়েছে ‘সকল সৃষ্টি বর্ণনা করে আল্লাহ্‌র প্রশংসা ও মহিমা’ । ‘মাউত’ অৰ্থ মৃত্যু । এই মৃত্যু হতে পারে দু'ধরনের __ ১. অপ্রাণ ২. প্রাণহীন । প্রাণহীন প্রাণবান হবার যোগ্য । যেমন 'দৃষ্টিহীন’ শব্দটি প্রয়োগ করা যেতে পারে মানুষ ও অন্যান্য চক্ষুবিশিষ্ট প্রাণীকুলের ক্ষেত্রে, যেহেতু তারা সকলে দৃষ্টিশক্তি ধারণের যোগ্যতাসম্পন্ন । কিন্তু দেয়াল, কিংবা বৃক্ষকে অন্ধ বা দৃষ্টিহীন বলা যায় না। কেননা দৃষ্টিশক্তিসম্পন্ন হওয়ার যোগ্যতাই তাদের নেই । তেমনি ‘অপ্রাণ’ হচ্ছে প্রাণধারণের যোগ্যতারহিত এবং ‘মৃত’ অর্থ ওই মৃত্যুপ্রাপ্ত যে জীবিত অথবা পুনরুজ্জীবিত হবার যোগ্যতাধারী । জীবন ও মৃত্যুর বিবরণসংক্রান্ত আয়াতগুলো পাঠ করে একথাই প্রতীয়মান হয় যে, জীবনের মতো মৃত্যুও একটি সৃষ্টি । আর আল্লাহ্‌ৃপাক মৃত্যুকেই সৃষ্টি করেছেন প্রথমে, তারপর জীবনকে ৷ যেমন বলা হয়েছে ‘সে ছিলো মৃত, তারপর আমি তাফসীরে মাযহারী/১৮

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।