মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যীহার করায়ত্ত; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান । যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন, তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য _ কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, প্রথমে বলা হয়েছে _ ‘তাবারাকাল্লাজী বিইয়াদিহিল মুল্ক’। এর অর্থ _ মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যীর করায়ত্ত। এখানকার ‘তাবারাক’ শব্দটি পরিগঠিত হয়েছে ‘বরকত’ থেকে । এর অর্থ সুপ্রচুর, চুড়ান্ত পর্যায়ের পূর্ণতা, যাতে ক্ষুদ্রাতিক্ষুদ্র ন্যুনতার অবকাশ মাত্র নেই । আর এটি আল্লাহ্র গুণাবলীর মধ্যে এমন এক গুণ, যা তার সত্তার মতোই অচিন্তনীয় ও আনুরূপ্যবিহীন ৷ সুতরাং তা অননুমানীয় । উল্লেখ্য, আল্লাহ্র অন্যান্য গুণবত্তাও এরকম । অর্থাৎ তার সকল গুণই আদি- অন্তহীন, প্রকারবিহীন, অবিভাজ্য ও আনুরূপ্যবিহীন হিসেবে পূর্ণ ও পরিণত । যেমন__ ‘রহমান’ (দয়ার্দ্র)। মানুষের অন্তরে দয়া-মায়ার সূত্রপাত যেভাবে হয়, হয় আবেগ, অনুরাগ, করুণা, ভালোবাসা । এই আবেগ-অনুরাগেরই পরিণতি হচ্ছে দয়া-মমতা-ভালোবাসা ৷ কিন্তু আল্লাহ্পাকের দয়া এরকম নয়। কেননা তিনি মানুষের মতো হৃদয়বিশিষ্ট ও আবেগতাড়িত নন। বরং তার দয়া তার সত্তাসম্পৃক্ত। তাই তা তার সত্তার মতোই আকার-প্রকারবিহীন এবং সুচনা- সমাপ্তিবিবর্জিত । তাই তিনি সূত্রপাত ও পরিণতির মুখাপেক্ষী হওয়া ব্যতিরেকেই দয়ার্দ, কল্যাণময়, পরাক্রমশালী, প্রজ্ঞাময় ইত্যাদি । তার সকল গুণের মতো তাই “‘মহামহিমান্বি" হওয়ার বিষয়টিও অতুলনীয়রূপে সুপ্রচুর, অগণনীয় এবং অননুমানীয় । তার এমতো রকম-প্রকারহীন পরিপূর্ণত্ প্রকাশার্থেই অন্যত্র ব্যবহৃত হয়েছে ‘বাসীর’ ‘আজীম’ ‘মুতাআ’ল’ ইত্যাদি । ‘সর্বময় কর্তৃত্ব যীর করায়ত্ত' কথাটি আয়াতে মুতাশাবিহাতের (রহস্যাচ্ছন্ন আয়াতসমূহের) অন্তর্ভুক্ত । এখানকার ‘ইয়াদ’ এর শাব্দিক অর্থ হাত হাত হচ্ছে শক্তি ও কর্তৃত্বের প্রতীক । কিন্তু এখানে শব্দটির মাধ্যমে যে শক্তি ও কর্তৃত্বের কথা বুঝানো হয়েছে, তা চিররহস্যময়, তাই অবোধ্য। কেননা তা আল্লাহ্র গুণ । পরবর্তী যুগের বিদ্বানগণ শব্দটির অর্থ করেছেন __ ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার, আধিপত্য ইত্যাদি । অর্থাৎ সর্বময় ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার, আধিপত্য কেবল তার । আর “মুল্ক’ বলে এখানে বুঝানো হয়েছে সমগ্র সৃষ্টিকে । এভাবে বক্তব্যটি দাড়ায় _ সমগ্র সৃষ্টির একক ও অবিভাজ্য অধিকর্তা কেবল আল্লাহ্ । এর মধ্যে অন্য কারো বা কোনোকিছুর অংশীদারিত্ব নেই । এরপর বলা হয়েছে _ ‘ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন ক্ৃদীর’ (তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান) । এখানে “শাই’ অর্থ সচেতন-নিশ্চেতন সকল সৃষ্টি, যার উপরে আল্লাহ্র অভিপ্রায় কার্যকর হয়। অর্থাৎ সম্ভাব্যের বৃত্তের (দায়রায়ে তাফসীরে মাযহারী/১৬
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।