আবার পুনঃপুনঃ উল্লেখ করা হয়েছে শাস্তি সম্পর্কিত আয়াতসমূহের পরেও ৷ যেমন ‘নিক্ষেপ করা হবে তোমাদের প্রতি অগ্িস্ষুলি্গ ও ধুমপুঞ্জ । অতএব তোমরা তোমাদের প্রভুপালকের কোন্ কোন্ নেয়ামতকে অস্বীকার করবে’। আবার ‘অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখে । অতএব তোমরা তোমাদের প্রভুপালকের কোন্ কোন্ অনুগ্রহকে অমান্য করবে’। আবার ওই সুরায় বর্ণিত সাধারণ অনুগ্রহসম্ভারের কোনো কোনোটি প্রযোজ্য কেবল মানুষের বেলায়। জ্বিনদের সেখানে কোনো দখলই নেই । সেগুলোর পরেও আবার জ্রিন-মানব উভয়কে লক্ষ্য করে বলা হয়েছে ‘অতএব তোমরা তোমাদের প্রভুপালকের কোন্ কোন্ অনুকম্পাকে অস্বীকার করবে’ যেমন সাগরে বিচরণশীল জাহাজের কথা । এগুলো তো মানুষেরই কাজে লাগে । জ্রিনদের জাহাজের কোনো প্রয়োজনই নেই। অথচ সেখানেও উভয়কে সম্বোধন করে বলা হয়েছে কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে। সুতরাং এমতো সিদ্ধান্তই যুক্তিযুক্ত যে, জান্নাতের অনুগ্রহসম্ভারের অধিকারী হবে কেবল মানুষ, জরিনেরা নয় । আমার মতে বিদ্বানগণের একমত্যটিই অধিকতর বিশুদ্ধ । ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলেন, জ্রিনেরাও পুণ্যাধিকারী হয়। একথা সুপ্রমাণিত ৷ কিন্তু ইমাম আবু হানিফা কেবল দলিল প্রমাণের অভাবেই এর অধিক মন্তব্য করতে পারেননি । আর এ ব্যাপারে হজরত ইবনে আব্বাস, ওমর ইবনে আবদুল আজিজ ও অন্যান্য সাহাবী ও তাবেয়ীগণ যা কিছু বর্ণনা করেছেন, সেগুলোর সূত্রপরম্পরা সর্বোন্নত পর্যায়ের না হলেও বক্তব্যার্থ সর্বোন্নত পর্যায়েরই । তবে সর্বোন্নত সূত্রে হজরত আনাস থেকে বায়হাকী কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. একবার বললেন, বিশ্বাসী জ্বিনদের জন্য রয়েছে পুণ্য এবং অবিশ্বাসী জ্রিনদের জন্য রয়েছে শাস্তি । আমরা প্রতিদান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি স. জানালেন, তারা বসবাস করবে আ'রাফে, জান্নাতে নয়। আমরা জিজ্ঞেস করলাম, আ'রাফ কী? তিনি স. বললেন, সাগর, বৃক্ষ ও ফলে পরিপূর্ণ জান্নাতের বাইরের একটি স্থান । সূরা জ্বিন £ঃ আয়াত ১৬, ১৭, ১৮, ১৯ BEE HE ALLS iE BN GE EEL US SLs 5A ELAS 3 AEH 55 SUAdalt 53 biol 515 is) KP BIOL LITUBS $54 MLE AGU ॥ উহারা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকিত উহাদিগকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম, তাফসীরে মাযহারী/১৫০
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।