করবে এবং সেখানে তারা পানাহারও করবে। নাককাশা তার তাফসীরে এই মর্মে এক হাদিস উল্লেখ করেছেন যে, বিশ্বাসী জ্রিনেরা জান্নাতে প্রবেশ করবে। আবু শায়েখকে একবার জিজ্ঞেস করা হলো, জ্রিনেরা পরকালে কী কী নেয়ামত পাবে? তিনি বললেন, আল্লাহৃপাক তাদের অন্তরে ইলহামের মাধ্যমে সৃষ্টি করে দিবেন জিকির ও তসবীহ্’র সতত অনুরণন । তারা ওই জিকির ও তসবীহ্’র মাধ্যমে সেরকমই আস্বাদ প্রাপ্ত হবে, যেভাবে আস্বাদ লাভ করবে বিশ্বাসী মানুষেরা জান্নাতের বিভিন্ন প্রকারের আপায্যায়ন দ্বারা । এমতো বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে, আবু শায়েখ বিশ্বাসী জ্বিনদেরকে করেছেন ফেরেশতাদের পর্যায়ভূত। কেননা ফেরেশতাদের অবস্থাও তখন হবে এরকম । ইবনে মুনজির বলেছেন, আমি একবার হজরত হামযা ইবনে হাবীবকে জিজ্ঞেস করলাম, জ্বিন জাতি কি কোনো প্রতিদান পাবে? তিনি বললেন, হ্যা । এরপর তিনি পাঠ করলেন ‘লাম ইয়াত্বমিছ্হুন্না ইনসুন কৃবলাহুম ওয়া লা জ্বান’ (ইতোপূর্বে তাদেরকে স্পর্শ করেনি কোনো মানব অথবা জ্রিন)। কাজেই জান্নাতে মানব হুর পাবে মানুষ এবং জ্বিন হুর পাবে জ্বিনেরা । জুহাক সূত্রে আবু শায়েখ বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, তখন সমগ্র সৃষ্টি বিভক্ত হবে তিনটি শ্রেণীতে । একশ্ৰেণী হবে বিনা বিচারে জান্নাতী, আর একদল বিনা বিচারে জাহান্নামী । প্রথম দল হবে ফেরেশতাদের এবং দ্বিতীয় দল জ্রিনদের ৷ তৃতীয় দলটির মধ্যে কেউ কেউ প্রবেশ করবে জান্নাতে এবং কেউ কেউ নিক্ষিপ্ত হবে জাহান্নামে । আর তারা হবে জ্রিন ও মানব সম্প্রদায়ভূত । ইবনে ওয়াহাবের নিকট একবার জিজ্ঞেস করা হলো, জ্রিনদেরকে কি কোনো প্রতিদান দেওয়া হবে? তিনি জবাব দিলেন, হ্যা। অতঃপর পাঠ করলেন “মানুষ, জ্বিনি_ প্রত্যেকের জন্য রয়েছে যোগ্যতা অনুযায়ী মর্যাদা’। ওমর ইবনে আবদুল নয়। জ্বিনদের পুরস্কারপ্রাপ্তির প্রবক্তারা বলেন, বিশেষভাবে নয়, সাধারণভাবেই আল্লাহ্পাক উল্লেখ করেছেন ‘যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারা আপ্যায়িত হবে জান্নাতুল ফেরদাউসে’। এরকম আয়াত রয়েছে আরো অনেক । তাছাড়া সুরা কৃসাসে জ্বিন ও মানব উভয় সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হয়েছে ‘ওলিমান খাফা...লাম ইয়াত্বমিস্ হুন্না ইনসুন’ ৷ হানাফী বিদ্বানগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে সাধারণভাবে বলা হয়েছে কেবল মানবজাতির কথা। জ্বিনেরা এ আয়াতের বক্তব্যভুত নয়। সুফীসাধকগণের অভিমতও এরকম ৷ অবশিষ্ট রইলো সুরা আর রহমানের পুনঃপুনঃ বিধৃত ‘তোমরা তোমাদের প্রভুপালকের কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে’ আয়াত প্রসঙ্গ । এ আয়াতে সরাসরি সম্বোধন করা হয়েছে জ্বিন ও মানুষ উভয়কে । এই আয়াতখানি তাফসীরে মাযহারী/১৪৯
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।