এভাবে ‘আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালংঘনকারী’। আর এখানে ‘ফামান আসলামা ফা উলায়িকা তাহার্রাও রশাদা’ অর্থ যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিত সত্য পথ বেছে নেয় । এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে _ ‘অপরপক্ষে সীমালংঘনকারীরা তো জাহান্নামেরই জন্য’ । একথার অর্থ সত্যপ্রত্যাখ্যানকারীরা তো জাহান্নামের ইন্ধন হবেই ৷ উল্লেখ্য, ৮ সংখ্যক আয়াত থেকে ১৪ সংখ্যক আয়াতের প্রতিটির শুরুতেই উল্লেখিত হয়েছে ‘আন্না’ । এমতো উল্লেখের কারণে বক্তব্যগুলো যে জ্রিনদের, সে কথা ব্যাখ্যা সাপেক্ষ । কিন্তু কথাটিকে ‘আন্না’ না পড়ে যদি ‘ইন্না’ পড়া হয়, তবে কথাগুলি যে জ্বিনদের, এ বিষয়টি আর ব্যাখ্যা করে না বুঝিয়ে দিলেও চলে। সমাধান £ এঁকমত্যসম্মত সিদ্ধান্ত এই যে, অবিশ্বাসী জ্বিনদেরকে অবশ্যই ভোগ করতে হবে অগ্নিশাস্তি। অন্যান্য আয়াতেও এরকম বলা হয়েছে। যেমন ‘আর বক্র পথের পথিক! সে তো হবে জাহান্নামের জ্বালানী'। এবার আসা যাক বিশ্বাসী জ্বিনদের পরিণতি কী হবে, সে সম্পর্কে । বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও তুমুল মতপ্রভেদপূর্ণ । কোনো কোনো বিদ্বান বলেছেন, বিশ্বাসী জ্বিনেরা দোজখের শান্তি থেকে পরিত্রাণ পাবে, কেবল এটাই হবে তাদের পুরস্কার । এক আয়াতে তাই বলা হয়েছে ‘ওহে স্বজাতি! আল্লাহ্র পথের আহ্বানকারীর আমন্ত্রণ গ্রহণ করো, তার প্রতি যদি ইমান আনো, তবে মার্জনা করা হবে তোমাদের পাপরাশি এবং মুক্ত রাখা হবে তোমাদেরকে মর্মন্তদ শাস্তি থেকে’ । বাগবী লিখেছেন, ইমাম আবু হানিফাও এমতো অভিমতের প্রবক্তা । লাইছের অভিমতের অনুসরণে সুফিয়ান সওরী বলেছেন, বিশ্বাসী জ্বিনদের প্রতিদান কেবল এই হবে যে, তারা নিষ্কৃতি লাভ করবে নরকানল থেকে। এরপর চতুষ্পদ জন্তুদেরকে যেমন মাটিতে মিশিয়ে দেওয়া হবে, তাদেরকেও করা হবে তেমনই । নিয়াজ বলেছেন, আল্লাহপাক যখন মানব জাতির বিষয়ে সিদ্ধান্ত দান করবেন, তখন বিশ্বাসী জ্বিনদেরকে বলবেন, মাটি হয়ে যাও । সঙ্গে সঙ্গে তারা রূপান্তরিত হবে মৃত্তিকায়। অবিশ্বাসী মানুষেরা তখন এ দৃশ্য দেখে বলতে থাকবে, আহা! আমরাও যদি এভাবে মাটি হয়ে যেতে পারতাম । এরকমও বলা হয়েছে যে, এ ব্যাপারে ইমাম আবু হানিফা মৌনতা অবলম্বন করেছেন। কেননা রসুল স. আজ্ঞা করেছেন, আল্লাহ্ যে বিষয়কে রহস্যাচ্ছন্ন করে রেখেছেন, তোমরাও সে বিষয়কে রহস্যাচ্ছন্ন রাখো । আল্লাহ্ অবিশ্বাসী জ্রিনদের জাহান্নামের জ্বালানী হওয়ার কথা বলেছেন। কিন্তু বিশ্বাসী জ্বিনদের প্রতিফল প্রদান সম্পর্কে থেকেছেন নীরব । তাদের সম্পর্কে কেবল এতটুকু বলেছেন যে তারা নিরাপদ থাকবে নরকবাসী হওয়া থেকে । কিছুসংখ্যক বিদ্বজ্জন বলেছেন, জ্রিনেরাও তাদের পুণ্য ও পাপের প্রতিফল পাবে। ইমাম মালেক এবং ইবনে আবী লাইলা এমতো অভিমতের প্রবক্তা । তাফসীরে মাযহারী/১৪৮
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।