Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

রসুল স. এর রেসালতের সত্যতার একটি অনন্য প্রমাণপঞ্জী । এ প্রমাণপঞ্জীকে অস্বীকার যারা করে, বুঝতে হবে তাদের অমঙ্গলই আল্লাহ্র অভিপ্রেত এবং যারা প্রমাণকে সত্য বলে বিশ্বাস করে, আল্লাহ্‌ তাদেরই মঙ্গল চান । সূরা জ্বিন ৪ আয়াত ১১, ১২, ১৩, ১৪, ১৫ 49 5 356 ES WH 553 SEU Hea hss ARAIEA AN PARES rn 5 sd cc 1 ot He ess spss hiios ॥ ‘এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী; ‘এখন আমরা বুঝিয়াছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ্‌কে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না । ॥ ‘আমরা যখন পথনির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম । যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ঈমান আনে তাহার কোন ক্ষতি ও কোন অন্যায়ের আশংকা থাকিবে না। ॥ ‘আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালংঘনকারী; যাহারা আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিতভাবে সত্য পথ বাছিয়া লয় । ॥ ‘অপরপক্ষে সীমালংঘনকারী তো জাহান্ামেরই ইন্ধন ৷’ প্রথমোক্ত আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে _ ওই সকল জ্বিন আরো বলেছিলো, আমাদের পিতৃপুরুষদের মধ্যে পুণ্যবান ও পাপী ছিলো। পাপীরা আবার ছিলো বিভিন্ন মতের অনুসারী । কিন্তু এখন আমরা কোরআন শুনে বুঝতে পারলাম শেষতম রসুল মোহাম্মদ মোস্তফা স. এর অনুসারী হওয়া ছাড়া কল্যাণের আর কোনো পথ খোলা নেই । আল্লাহ্র এই মহানির্দেশনাকে অকার্যকর করতে আমরা কখনোই পারবো না। অন্যত্র পালিয়ে গিয়ে যে আমরা আত্মরক্ষা করবো, সে সুযোগও আমাদের নেই। কেননা সকল জগত আল্লাহ্র । তাই আমরা যখন বিস্ময়কর বাণী শুনে পথের দিশা পেলাম, তখনই তা সর্বান্তঃকরণে বিশ্বাস করে নিলাম । একথাটিও ভালোভাবে বুঝতে পারলাম যে, যে ব্যক্তি বিশ্বজগতের প্রভুপালককে বিশ্বাস করে, সে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে থাকে চিরসুরক্ষিত । তাফসীরে মাযহারী/১৪৬

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।