আবার তা জানিয়ে দেয় গণৎকারদেরকে । আর তাদের এমতো চেষ্টা সব সময় সফলও হয় না। ফেরেশতারা তাদের অবস্থান টের পেলে তাদের প্রতি উল্কা ছুঁড়ে মারে। তখন তারা পুড়ে ছাই হয়ে ঝরে পড়ে নিম্নে । আল্লাহ্ই অধিক জ্ঞাত । এরপর বলা হয়েছে _ ‘কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্ধাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ" । এখানে ‘হারাস’ অর্থ প্রহরী, রক্ষী । শব্দটি ‘খাদাম’ শব্দের মতো বহুবচনবোধক নামপদ ৷ ‘শিহাব’ এর বহুবচন শুহুব’। এর অর্থ নক্ষত্রাগত পতনশীল অগ্নুপিণ্ড। এভাবে বক্তব্যটি দাড়ায় জ্বিনেরা বলেছিলো, আমরা আকাশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে দেখলাম সেখানে রয়েছে প্রহরারত অসংখ্য ফেরেশতা । আর নিরাপত্তা নিশ্চিতার্থে অগণিত উল্কাপিগুও সেখানে রয়েছে প্রস্তুত । এরপরের আয়াতে (৯) বলা হয়েছে _ ‘আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনবার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উন্কাপিণ্ডের সম্মুখীন হয়’। একথার অর্থ _ রসুল স. এর মহাআবির্ভাবের আগে আমরা আকাশের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের কথাবার্তা শোনার জন্য ওঁত পেতে বসে থাকতে পারতাম, কিন্তু এখন আর তা পারি না । কেননা সেখানে এখন প্রহরা বসানো হয়েছে অগ্নুপিগ্ুধারী ফেরেশতাদের । এখানকার 'রসাদা’ শব্দটি ‘রসিদ’ এর বহুবচন । এর অর্থ এলাকা সুরক্ষিত করার এই ব্যবস্থাটি রসুল স. এরই একটি মোজেজা। আর এমতো মোজেজা দেখেই ইমান এনেছিলো নাসীবীনের জ্রিনেরা । এরপরের আয়াতে (১০) বলা হয়েছে _ ‘আমরা জানি না, জগতবাসীর অমঙ্গলই অভিপ্রেত, না তাদের প্রতিপালক তাদের মঙ্গল চান’ । একথার অর্থ_ ওই জ্বিনেরা আরো বলেছিলো, আকাশকে এভাবে সুরক্ষিত করার মধ্যে আল্লাহ্র কী অভিপ্রায় নিহিত? তিনি কি আমাদের অমঙ্গল চান, না মঙ্গল? তবে আল্লাহতায়ালার দয়ায় আমরা তো একথা বুঝতে পারলাম যে, তিনি এমতো অলোৌকিকত্ব প্রদর্শন করে আমাদেরকে পথপ্রদর্শনই করতে চান। তাইতো আমরা তীর বাণীর প্রতি এবং তীর রসুলের প্রতি ইমান আনতে পারলাম। আর এতে করেও যারা ইমান আনতে সমর্থ হলো না, তাদের অমঙ্গল তো অতিনিশ্চিত আল্লাহ্র অভিপ্রায়ও সেরকমই ৷ তীর অভিপ্রায়বিরোধী কোনো কিছু সংঘটিত তো হতে পারেই না। আরো উল্লেখ্য, আল্লাহই সকলকিছুর একক স্জয়িতা। আর ভালো-মন্দ সকলকিছুই সৃজিত হয় কেবল তীর সতত স্বাধীন অভিপ্রায়ানুসারে কিন্তু শালীনতা বজায়ার্থে এখানে অভিব্যক্তি দু'টো প্রকাশ করা হয়েছে এভাবে ‘অমঙ্গলই অভিপ্রেত’ এবং মঙ্গলের সঙ্গে অভিপ্রায়কে ব্যক্ত করা হয়েছে কর্তৃবাচ্যে। ‘মঙ্গল চান’ বলে। আর এভাবে এখানে একথাটিও উত্তমরূপে পরিস্ষুটিত হয়েছে যে, এখানকার ৮, ৯ ও ১০ সংখ্যক আয়াতের বক্তব্যগুচ্ছ তাফসীরে মাযহারী/১৪৫
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।