Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

কিছুকেই বলা হয় ‘সামাআ’ ৷ এরকম বলেছেন জননী আয়েশা । তিনি বলেছেন, আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, ফেরেশতামণ্ডলী অবতরণ করে মেঘের উপরে তারা সেখানে আলাপ-আলোচনা করে আকাশাগত বিধান সম্পর্কে । আর শয়তানেরা তা আড়ি পেতে শোনার চেষ্টা করে। যা শুনতে পায় তা এসে আবার বলে দেয় তাদের ভক্ত গণৎকারদেরকে ৷ তারা আবার সে তথ্যগুলোকে সত্য-মিথ্যা মিশিয়ে প্রচার করে জনসমক্ষে । বোখারী । সন্দেহ ৪ কোনো কোনো হাদিসের বিবরণানুসারে ‘সামাআ’ অর্থ প্রকৃত আকাশই, মেঘমালা নয়। যেমন হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ উধ্বকোশে যখন কোনো সিদ্ধান্ত অবতীর্ণ করেন, তখন ফেরেশতারা বিনয় ও আনুগত্য প্রকাশার্থে ঝাপটাতে থাকে তাদের ডানা । ফলে আওয়াজ উত্িত হতে থাকে সেরকম, যেরকম হয় পাথরে শিকল আছড়ালে ৷ সিদ্ধান্ত প্রদান যখন শেষ হয়, তখন ফেরেশতারা একে অপরকে জিজ্ঞেস করে, বলো তো, তোমাদের প্রভুপালক কী ঘোষণা দিলেন। তারাই আবার জবাব দেয়, তিনি যা বলেছেন, তা সত্য বলেছেন। তিনি মহামহিমময় ৷ সুমহান । এরপর তারা উল্লেখ করে সদ্য অবতীর্ণ সিদ্ধান্তের কথা শয়তানেরা চুপিসারে তা শুনে ফ্যালে এবং তা জানিয়ে দেয় তাদের নিম্নবতীদেরকে। তারা আবার জানায় তন্নিম্ব্তীদেরকে । এভাবে এক সময় তা পৌছে যায় পৃথিবীবাসী গণকদের কাছে। তারা আবার প্রাপ্ত সংবাদ প্রচার করে তার সঙ্গে শত শত মিথ্যা মিলিয়ে । আবার কখনো আড়ি পেতে থাকা শয়তানদের দিকে ছুঁড়ে মারা হয় আগুনের গোলা । ফলে তাদের প্রচেষ্টা হয়ে যায় ভণ্ডুল । বোখারী । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহৃপাক যখন নবতর বিধান প্রবর্তণ করেন, তখন আরশবাহী ফেরেশতারা ঘোষণা করতে থাকে আল্লাহ্র পবিত্রতা ও মহিমা । তন্নিন্নবৰ্তী ফেরেশতারাও তখন বারংবার উচ্চারণ করতে থাকে ‘সুবহানাল্লহ্‌’ ‘সুবহানাল্লহ্‌’। এভাবে ক্রমান্বয়ে ‘সুবহানাল্লহ্‌’ ধ্বনি উচ্চারিত হতে থাকে নিন্ননতী আকাশসমূহের ফেরেশতাদের কণ্ঠে । এরপর সকল ফেরেশতার মধ্যে আলোচনা চলতে থাকে সদ্য অবতীর্ণ বিধান সম্পর্কে । তারা তখন একথাও বলতে থাকে যে, আমাদের প্রভুপালক যা বলেছেন, তা সত্য বলেছেন । শয়তানেরা আড়ি পেতে শুনতে চেষ্টা করে সবকিছু । তারপর যতেটুকু জানতে পায়, তা বলে দেয় তাদের একান্ত অনুগত গণৎকারদেরকে ৷ তারা আবার তা অতিরঞ্জিত করে প্রচার করে জনতার কাছে । মুসলিম । নিরসন ঃ$ বর্ণিত হাদিস দু'টোতে এমন কোনো বর্ণনা নেই, যাতে করে বুঝা যায় শয়তান আকাশের কাছে গিয়ে সংবাদ সংগ্রহ করে। তাই এরকম ভাবাই সমীচীন যে, মেঘমালার উপরে অবতরণ করে ফেরেশতারা যে বিষয়ে আলাপ- আলোচনা করে, শয়তানেরা সারিবদ্ধ হয়ে তা আড়ি পেতে শুনে নেয়। এভাবে তারা পরস্পরের মাধ্যমে শ্রুত সংবাদ পৌছে দেয় পৃথিবীস্থ শয়তানের কাছে। সে তাফসীরে মাযহারী/১৪৪

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।