অধিপতির আশ্রিত । সেদিনও তিনি তেমনই ঘোষণা দিলেন। নেপথ্য থেকে সহসা ধ্বনিত হলো, এরূপ আশ্রয়ের নিরাপত্তামূলক স্বীকৃতি হচ্ছে ‘লা ইলাহা ইল্মাল্লহু মুহাম্মদুর রসুলুল্লাহ্!’ আমরা চমৎকৃত হলাম। ওই সফর থেকে ফিরে এসেই আশ্রয় গহণ করলাম ইসলামের সুশীতল ছায়ায় । আমার ধারণা,আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে আমি এবং আমার সঙ্গী-সাথীদেরকে লক্ষ্য করে। জাযাউসাফী তীর '‘হাওয়াতিফুল জ্বিন’ গ্রন্থে স্বসূত্রে উল্লেখ করেছে, সাঈদ ইবনে যোবায়ের বর্ণনা করেছেন, আমার কাছে ইসলামের প্রাথমিক যুগের একটি ঘটনা বর্ণনা করেছেন তামীম গোত্রের রাফে ইবনে উমাইর ৷ তিনি বলেছেন, এক রাতে আমি অতিক্রম করছিলাম আলেজ মরুপ্রান্তর। হঠাৎ ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো । আমি আমার উটনী থেকে নেমে একস্থানে ঘুমিয়ে পড়লাম । ঘুমোবার সময়শরণ গ্রহণ করলাম জ্বিনের ৷ স্বপ্নে দেখলাম, বর্শা হাতে এক লোক এলো। সে আমার উটনীটির গলদেশে আঘাত করতে উদ্যত হলো । সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেলো। কিন্তু জেগে উঠে কিছুই দেখতে পেলাম না । পুনরায় ঘুমিয়ে পড়লাম । আবার একই স্বপন দেখে ঘুম ভেঙে গেলো । এবার দেখলাম উটনীটি আতঙ্কথস্ত। এদিকে ওদিকে তাকাতেই দেখতে পেলাম স্বপ্নে দেখা লোকটিকে ৷ তার হাতে ছোট একটি বর্শা । সে উটনীটির দিকে অগ্রসর হতে চাচ্ছে। আর তাকে প্রতিহত করছে আর একজন প্রবীণ লোক । হঠাৎ উপস্থিত হলো তিনটি নীল গাভী ৷ প্রবীণ ব্যক্তি লোকটিকে বললো, এ লোকের উটনীর বদলে তোমার ইচ্ছামতো গাভী তিনটির যে কোনো একটিকে শিকার করে নিয়ে যাও। লোকটি একটি নীল গাভী শিকার করে নিয়ে গেলো । আমি প্রবীণ ব্যক্তির দিকে তাকালাম ৷ তিনি বললেন, এখন থেকে কোনো নির্জনপ্রান্তরে রাত্রিযাপন করলে বোলো, আমি শরণ প্রার্থনা করছি মোহাম্মদের প্রভুপালয়িতার । জ্বিনদের সাহায্য আর চেয়ো না। কেননা তাদের প্রতিপত্তি এখন অবলুপ্ত । আমি জিজ্ঞেস করলাম, মোহাম্মদ কে? তিনি বললেন, আরব উপদ্বীপবাসী একজন নবী । তিনি প্রাচ্য-প্রতীচ্য কোনো স্থানের নন। তার মহাআবির্ভাব ঘটেছে সোমবারে। আমি বললাম, তিনি এখন কোথায়? প্রবীণ ব্যক্তি বললেন, খর্জুর কানন শোভিত ইয়াসরিবে । ভোর হলো। আমি আমার উটনীর পিঠে আরোহণ করে যাত্রা করলাম মদীনার দিকে। রসুল স. আমাকে দেখেই বলে দিলেন, গত রাতে কী ঘটেছিলো । আমাকে আহ্বান জানালেন ইসলামের প্রতি । আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে ধন্য হলাম সাঈদ ইবনে যোবায়ের বলেন, তীর কথা শুনে আমার মনে হলো, এই সেই লোক, যার সম্পর্কে অবতীর্ণ হয়েছে ‘কতিপয় মানুষ কতক জ্রিনের শরণ গ্রহণ করতে....’। এখানে '‘রহাক্বা’ অর্থ আত্মস্তরিতা । এরকম অর্থ করেছেন ইব্রাহিম নাখয়ী । হজরত ইবনে আব্বাস এর অর্থ করেছেন_ পাপ । হাসান বসরী অর্থ করেছেন দুষ্কর্ম এভাবে বক্তব্যটি দাড়ায় জ্বিনদের কাছে সাহায্য চাইলে তারা গর্বিত হতো বলতো, আমরাই মানুষ ও জ্বিন সম্প্রদায়ের নেতা । অথবা কথাটির মর্মার্থ হবে তাফসীরে মাযহারী/১৪২
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।