Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃত শ্রুতি, দৃষ্টি ও বিবেকবোধ তাদের ছিলোই না। মধ্যাহ্ন গগনের প্রখর সূর্য যেমন জন্মান্ধের অন্ধত্ব দূর করতে পারে না, তাদের অবস্থাও ছিলো তদ্রপ। সেকারণেই হেদায়েতের মহাকাশের মহাসূর্য রসুলেপাক স. এর সুমহান সংসর্গে উপস্থিত থেকেও তারা হেদায়েত পায়নি । শায়েখে আকবর বলেছেন, হজরত নুহের আমন্ত্রণকে তার স্বজাতির অধিকাংশ লোক গ্রহণ করেনি একারণে যে, তার নুজুল ছিলো অসম্পূর্ণ । ফলে সর্বসাধারণের মন-মানসিকতার সঙ্গে তার দূরত্্‌ ছিলো অনেক। আর মোহাম্মদ মোস্তফা স. ছিলেন পরিপূর্ণ নুজুলসম্পন্ন । তাই পথ্ভ্রষ্টরা তাকে হৃদয়ের কাছে পেয়েছে। অতি সহজে তাদের অন্তর্দেশকে আলোকিত করতে পেরেছে তার তীব্র তক্ষ জ্যোতিচ্ছটায়। এমতো সফলতার মূলে ছিলো তার উরুজ-নুজুলের সমতা, পরিপূর্ণতা । তার সাথে ছিলো কোরআনের হৃদয়-স্পর্শী ও জ্যোতির্ময় বাণী । তার পূর্বের কোনো নবীই এমতো পরিপূর্ণতার প্রতিভু ছিলেন না। তিনিই ছিলেন কেবল মহাসৃজয়িতা ও মহামানবতার মহামিলনোৎসবের মহান আয়োজক । মহাসাফল্যের মহামহিম অগ্ৰনায়ক ৷ এরপরের আয়াতে (৬) বলা হয়েছে _ ‘আরও এই যে, কতিপয় মানুষ কতক জ্বিনের শরণ নিতো, ফলে তারা জ্রিনদের আত্মম্তরিতা বাড়িয়ে দিতো’ ৷ ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও ইবনে শায়েখ বর্ণনা করেছেন, হজরত করুম ইবনে সায়েব আনসারী বলেছেন, একবার আমি আমার পিতার সঙ্গে এক কার্যোপলক্ষে মদীনা অভিমুখে যাত্রা করলাম । পথিমধ্যে দিবাবসান হলো। আমরা যাত্রাবিরতি করলাম । আশ্রয় নিলাম এক রাখালের আস্তানায় । গভীর রাতে এক নেকড়ে আক্রমণ করলো তার ছাগলের পালের উপর একটু পরেই উধাও হলো এক ছাগ-শাবককে নিয়ে । রাখাল তার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলো, হে উপত্যকার মালিক! ছাগলছানাটি ছিলো তোমারই আশ্রয়ে । হঠাৎ নেপথ্য থেকে আওয়াজ ধ্বনিত হলো, ওহে নেকড়ে ৷ ছাগশিশুটিকে ছেড়ে দাও । একটু পরেই ছাগলছানাটি দৌড়াতে দৌড়াতে ফিরে এলো । মিশে গেলো অন্যান্য ছাগলের সাথে। আমরা বিস্মিত হয়ে দেখলাম, তার গায়ে কোনো আঁচড়েরও চিহ্ন নেই ৷ ঘটনাটি ছিলো তখনকার, যখন যত্রতত্র শোনা যাচ্ছিলো ইমান ও ইসলামের TR জ্বিনের শরণ নিতো ...... ইবনে সব ER RE সাংসারিক কাজকর্ম করতাম ৷ ছাগল চরাতাম ৷ রসুল স. এর মহাআবির্ভাব যখন ঘটলো, তখন আমরা পৃথক হয়ে পড়লাম অন্যান্য গোত্র থেকে। একদিনের আমরা যাত্রা করলাম এক স্থানের উদ্দেশ্যে । একটি উনুুক্ত প্রান্তরে যখন পৌছলাম, তখন রাত নেমে এলো । আমাদের গোত্রপতির রীতি ছিলো ভ্রমণকালে ণ্যসংকুল অথবা বিরাণ কোনো প্রান্তরে রাত কাটাতে হলে তিনি উচ্চকণ্ঠে উচ্চারণ করতেন, আমরা আজ রাতের জন্য এ অরণ্যের, অথবা এ প্রান্তরের জ্রিন তাফসীরে মাযহারী/১৪১

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।