Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

নিরসন ঃ ইমান সম্পূর্ণতই আল্লাহ্‌র দয়া ও দান, স্বেচ্ছার্জিত কোনো বিষয় নয়। পথপ্রদর্শকগণের পথপ্রদর্শন প্রচেষ্টা পথান্বেষীগণের হৃদয়ে সৃষ্টি করে ইমান গ্রহণের এক ধরনের যোগ্যতা । আবার এমতো যোগ্যতা সকলের ক্ষেত্রে একরকম নয়। আর এই গ্রহণযোগ্যতার রয়েছে দুটি দিক একটি গোপন এবং অন্যটি প্রকাশ্য । গোপন দিকটি সম্পৃক্ত আল্লাহ্‌র সঙ্গে এবং প্রকাশ্য দিকটি যুক্ত সৃষ্টির সঙ্গে । এভাবে পথান্বেষীরা তাদের স্ব স্ব যোগ্যতা অনুসারে আল্লাহ্পাকের নিকট থেকে গ্রহণ করে তার অনুকম্পা, বদান্যতা। কেননা আল্লাহৃপাকের বিশেষ কোনো গুণই তার অভিভাবক, প্রতিপালক ও সূচনাস্থল। আবার পথপ্রদর্শন-কর্মেরও রয়েছে দু'টি দিক। একটি দিক সম্পৃক্ত আল্লাহ্র সঙ্গে, অপরটি সংযুক্ত সৃষ্টির সঙ্গে । তাই পথপ্রদর্শকগণের অভ্যন্তরীণ দিকটি আল্লাহ্র নিকট থেকে জ্যোতিপ্রাপ্ত হয় এবং প্রকাশ্য দিক তা বিতরণ করে সৃষ্টিকুলের মধ্যে । এ প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে উরুজ (উর্ধ্বারোহণ) ও নুযুলের (নিন্নাবতরণের) মাধ্যমে । নবী-রসুলগণের গ্রহণ-বিতরণের প্রক্রিয়া উপলক্ষ, মাধ্যম বা যোগসূত্র । আর ফেরেশতাগণের মধ্যে রয়েছে কেবল গোপন দিকটি ৷ অর্থাৎ তাদের মধ্যে রয়েছে কেবল উরুজ, নুযুলের দিকটি একেবারেই নেই। তাই উপকার আহরণের মাধ্যম হিসেবে তারা একেবারেই অচল । সেকারণেই অসংখ্যবার তাদের কথাবার্তা ও আল্লাহ্র স্তব-স্তুতি শুনেও জ্বিনেরা উপকৃত হয়নি। আর নির্বোধ জ্রিনেরা যেহেতু তাদের স্বগোত্রীয়, তাই তাদের মিথ্যা কথাই স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছিলো তাদের উপর । পরে তাদের সে সকল অপধারণা এক মুহূর্তে কেটে গেলো একারণে যে, রসুল স. পরিপূর্ণ । জ্বিনেরা তাদের অন্তরের অভাবিতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করে তাই বলেছিলো ‘আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি’ (যার পাঠক আরো অধিক বিস্ময়কর) । জিজ্ঞাসা ৪ নবী-রসুলগণ যখন উরুজ ও নুযুল উভয় দিকে সম্পর্ক রাখেন, তখন হজরত নুহ, হজরত মুসা, হজরত ঈসা ও অন্যান্য নবীগণের দ্বারা জ্বিন জাতি প্রভাবান্বিত হতে পারেনি কেনো? কেনোই বা তাদেরকে প্রেরণ করা হয়নি জ্বিন জাতির পথপ্রদর্শনার্থে? জবাব ঃ এর কারণ হচ্ছে, অন্যান্য নবী-রসুলের উরুজ পূর্ণ হলেও নুযুল ছিলো অপূর্ণ । আর শেষ রসুল মোহাম্মদ মোস্তফা স. ছিলেন উরুজ-নুযুল উভয়ক্ষেত্রে সর্বাধিক পরিপূর্ণ, পূর্ণত্বের চরম পরাকাষ্ঠা। ফেরেশতাদের চেয়ে অধিক উন্নত ছিলো তার উরুজ । আবার নুযুল ছিলো মহাসৃষ্টির সকল সীমানা পর্যন্ত বিস্তৃত । তাই তিনিই কেবল হতে পেরেছিলেন মানুষ ও জ্বিন উভয় সম্প্রদায়ের অবিসংবাদিত পথপ্রদর্শক । তার হেদায়েতের সূর্য পরিপ্লাবিত করেছে জ্ঞান- বিজ্ঞানের সকল অঞ্চলকে ৷ কিন্তু এতদসত্বেও দেখা যায়, আবু জেহেল এবং তার মতো লোকেরা তার দ্বারা উপকৃত হতে পারেনি। এর কারণ ছিলো এই যে, তারা ছিলো স্বভাবগতভাবে চিরভ্রষ্ট । হৃদয় ছিলো তাদের চির অবরুদ্ধ । তাই তাফসীরে মাযহারী/১৪০

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।