আমরা কখনো আমাদের প্রভুপালকের কোনো শরীক স্থাপন করবো না। অর্থাৎ অংশীবাদিতাকে আমরা আর কখনো প্রশ্রয় দিবোই না। কেননা অংশীবাদিতা নিষিদ্ধ, অপবিত্র ও আল্লাহ্র সন্তোষ অর্জনের অন্তরায় । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে _ ‘এবং নিশ্চয়ই সমুচচ আমাদের প্রতিপালকের মর্যাদা, তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান’ ৷ এখানে ‘ইন্নাহু’ (নিশ্চয় তিনি) কথাটির ‘হু’ (তিনি) সর্বনামটি অভিজাত শ্রেণীর । সর্বনামটির সম্পৃক্তি ঘটেছে এখানে ‘রব’ (প্রতিপালক) এর সঙ্গে । ভ্রাদ্দু’ এর শাব্দিক অর্থ পিতামহ । এখানে এর মর্মার্থ হবে সমুচ্চ, মহিমময় । এরকম বলেছেন মুজাহিদ, কাতাদা এবং ইকরামা। হজরত আনাসের একটি অভিবচন এরকম ‘ইজা ক্রিয়া বাক্বারাতিন ওয়া আ’লা ইমরানা জ্বাদ্দা ফীনা'’ (সূরা বাকারা ও সুরা আলে ইমরান যখন আবৃত্ত হয়, তখন আমাদের নিকটে বৃদ্ধি পায় তার মহিমা) । এই অভিবচনটির মধ্যে মুজাহিদ প্রমুখের ব্যাখ্যার পোষকতা সুপরিস্ফুট । কিন্তু সুদ্দা শব্দটির অর্থ করেছেন__ আদেশদাতা, মহাশাসক। আবুল হাসান অর্থ করেছেন __ অমুখাপেক্ষী । হজরত ইবনে আব্বাসের মতে__ শক্তি । জুহাকের নিকট __ ক্রিয়াশীল । কুরতুবীর নিকট__ অনুগ্রহদাতা । আর আখফাশের মতে __ সৰ্বাধিপতি, সর্বময় কর্তৃত্বাধিকারী। আর কেবল ‘ভ্বাদ্দুন’ না বলে এখানে ভ্রাদদু রব্বিনা’ বলা হয়েছে সৃষ্টির লালন-পালন করার বিষয়টিকে সুপ্রকটিত করতে অর্থাৎ সমগ্র বিশ্বজগতকে প্রতিপালন করেন বলেই তো তিনি সমুচ্চ ও মহামহিম । “মাতৃতাখাজা সহিবাতাও ওয়া লা ওয়ালাদা’ অর্থ তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান । এখানকার “মাতৃ্তাখাজা’ কথাটি হচ্ছে এ বাক্যের দ্বিতীয় বিধেয়। বক্তব্যকে অধিকতর সুদৃঢ়করণার্থেই এখানে ব্যবহত হয়েছে এই অতিরিক্ত বিধেয়টি । ‘সমুচচ আমাদের প্রভুপালকের মর্যাদা’ বলে এখানে প্রথমে চিরঅমুখাপেক্ষিতাকে প্রকাশ করা হয়েছে একথা বলে যে ‘তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান’। অর্থাৎ তিনিই এক, অবিভাজ্য ও আনুরূপবিহীন সৃজয়িতা । আর সকলেই এবং সকলকিছুই তার সৃষ্টি । সুতরাং তীর সত্তা-গুণবত্তা-কার্যকলাপে সৃষ্টির কোনো প্রকার অংশ থাকা সম্ভবই নয়_ ভার্যারূপে যেমন নয়, তেমনি নয় সন্তান-সন্ততিরূপেও । সূরা জ্বিন £ঃ আয়াত ৪, ৫, ৬, ৭ Kd Z HIDE TULEAM ECL IIE IN 45) 5 2 AE? EPO ELE MH TET ee ISHS DUI ANE Ld) 5 ANN IIHS be তাফসীরে মাযহারী/১৩৮
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।