তোমাদের অধিকারে আসে এবং তাতে যদি কিছু গোশত লেগে থাকে, তবে তোমরা তা আহার করতে পারো। আর আহার করতে পারো চতুষ্পদ জন্তুর খাদ্যের উচ্ছিষ্ট ও ভক্ষিত অংশ৷ মানুষকে এগুলো দ্বারা অপবিত্রতা দূর করতে (কুলুখ হিসেবে ব্যবহার করতে) নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, এগুলো তোমাদের ভ্রাতা জ্রিনদের খাদ্য । এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ জাঠ সম্প্রদায়ের লোকদেরকে দেখে বলেছিলেন, এরা দেখতে সেই জ্বিনের রাত্রির আগন্তক জ্বিনগুলোর মতো । আমি বলি, রসুল স. এর সঙ্গে জ্রিনদের সাক্ষাত ঘটেছিলো দু’বার। একবার রসুল স. এর তায়েফ থেকে ফেরার পথে । আর একবার ওকাজ মেলার দিকে গমনের প্রাক্কালে । ওই সময়েই তিনি স. জ্রিনদেরকে প্রথম কোরআন পাঠ করিয়ে শুনিয়েছিলেন। সেই ঘটনার কথাই এখানে বলা হয়েছে এভাবে ‘বলো, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে, জ্বিনদের একটি দল মনযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি....’। আর হজরত ইবনে মাসউদের বিবরণটি ছিলো অন্য এক সময়ের । বাগবী লিখেছেন, সুরা আহকাফের ‘ফাসতাজাবা লাহুম’ আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, নাখলায় রসুল স. এর কোরআন পাঠ শুনে জ্বিনেরা চলে গেলো তাদের স্বজাতির কাছে। তাদেরকে খুলে বললো সবকিছু । তখন সত্তর জন জ্বিন আগ্রহান্বিত হয়ে উপস্থিত হলো বুতহা নামক স্থানে অবস্থানরত রসুল স. এর মহান সান্নিধ্যে । রসুল স. তাদেরকেও কোরআন পাঠ করে শোনালেন জানালেন আল্লাহ্র আদেশ ও নিষেধ সম্পর্কে । খাফাজী বলেছেন, রসুল স. এর কাছে জ্বিনেরা আগমন করেছিলো মোট ছয় বার। এতে করে একথাটিও প্রমাণিত হয় যে, তিনি স. প্রেরিত হয়েছেন মানুষ ও জ্বিন উভয় সম্প্রদায়ের পথপ্রদর্শনার্থে। তার পূর্বে উভয় সম্প্রদায়ের পথপ্রদর্শকরূপে আর কোনো নবী আর্বিভূত হননি। ‘ফাক্বালু ইন্না সামি’না কুরআনান্ আ'জ্বাবা’ অর্থ এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি । অর্থাৎ আমরা শুনেছি এমন বিস্ময়কর বাণী, যা কোনো মানুষের দ্বারা রচিত হওয়া সম্ভবই নয়। নিশ্চয় এ বাণী আকাশাগত এখানে ‘আজ্বাব’ অর্থ বিস্ময়কর, অনন্য । শব্দটি ধাতুমূল। পরের আয়াতে (২) বলা হয়েছে _ ‘যা সঠিক পথনির্দেশ করে, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করবো না’ । এখানে ‘পথনির্দেশ করে’ কথাটি কোরআনের বিশেষণ এবং ‘ইলার রুশ্দি’ অর্থ সঠিকতার দিকে। এভাবে বক্তব্যটি দাড়িয়েছে _ এই অনন্য কোরআন দান করে সঠিক গন্তব্যের পথনির্দেশনা। সে গন্তব্য হচ্ছে আল্লাহ্র পরিতোষ ও জান্নাত । ‘ফা আমান্না বিহী’ অর্থ আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। অর্থ কোরআন যে আল্লাহ্র বাণী এবং নির্ভুল পথের দিশারী, তা আমরা সর্বন্তঃকরণে মেনে নিয়েছি। ‘ওয়া লান্ নুশরিকা বিরব্বিনা আহাদা’ অর্থ তাফসীরে মাযহারী/১৩৭
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।