Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বললাম । আরো বললাম, শাদা পোশাক পরিহিত কালো বর্ণের কিছু লোককেও দেখেছি আমি । তিনি স. বললেন, ওরা ছিলো নাসীবীন অঞ্চলের জ্রিন। তারা তাদের আহার্যদ্রব্য কী হবে তা জানতে চাইলো । আমি আহার্য হিসেবে তাদের জন্য নির্ধারণ করে দিলাম পুরুষ্ট অস্থি, শুকনো গোবর ও ভেড়া-ছাগলের লেদ। তারা বললো, এগুলোকে মানুষ অপবিত্রতা দূর করার কাজেও লাগায় । আমি বললাম, অস্থি ও শুকনো গোবর দ্বারা অপবিত্রতা দূর করা আমি মানুষের জন্য নিষিদ্ধ করে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র প্রিয়তম জন! এগুলো থেকে তারা কী পাবে? তিনি স. বললেন, অস্থিগুলো পাবে গোশতপূর্ণ এবং গোবর-লেদে পাবে ওই সকল বস্তু, যা ভক্ষিত হয়েছিলো আহার্যরূপে । আমি পুনরায় জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র বার্তাবাহক! আমি যে একসময় তুমুল কোলাহল শুনতে পেলাম ৷ তিনি স. বললেন, হত্যাকাণ্ড সম্পর্কিত একটি মামলা আমার কাছে উপস্থিত করেছিলো তারা । বচসা শুরু করেছিলো বাদী-বিবাদী উভয় পক্ষই । আমি সবকিছু শুনে সিদ্ধান্ত দিয়েছি। তারা তা মেনেও নিয়েছে। এ পর্যন্ত বলে রসুল স. প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কিছু দূরের এক স্থানে গেলেন। সেখান থেকে ফিরে এসে বললেন, পানি আছে? আমি বললাম, হ্যা। কিন্তু সে পানিতে ভেজানো রয়েছে খেজুর ৷ তিনি স. বললেন, তাই আনো । আমি তার হাতে পানি ঢেলে দিতে লাগলাম । তিনি ওজু সমাপন করলেন এবং বললেন, খেজুর পবিত্র, খেজুরের পানিও পবিত্র । দাউদের মাধ্যমে ইসমাইল ইবনে ইব্রাহিম সূত্রে আলী ইবনে মোহাম্মদের বর্ণনা উল্লেখ করে মুসলিম বলেছেন, আমর উল্লেখ করেছেন, আমি একবার আলকামাকে জিজ্ঞেস করলাম, রসুল স. এর সুমহান সংসর্গে যে রাতে জ্বিনেরা উপস্থিত হয়েছিলো, সে রাতে হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ কি রসুল স. এর সঙ্গে ছিলেন? আলকামা বললেন, আমি এ ব্যাপারে একবার যখন হজরত ইবনে মাসউদকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, ঘটনাটি ছিলো এরকম _ এক রাতে রসুল স.কে খুঁজে পাওয়া গেলো না। আমরা আশেপাশের পাহাড়ে সমতলভূমিতে গিরিপথে তাকে খুঁজে বেড়ালাম। ভাবলাম, কেউ কি তাকে ধরে নিয়ে গেলো, না কি কেউ তাকে শহীদ করে ফেলে রাখলো কোনো গোপন স্থানে । রাতটিকে আমাদের কাছে মনে হয়েছিলো অত্যন্ত অশুভ । শেষে এক সময় তিনি স. আমাদেরকে দর্শন দিয়ে বললেন, শংকামুক্ত ও কৃতাৰ্থ হও। আরো বললেন, আমাকে আমন্ত্রণ জানাতে এসেছিলো জ্রিনেরা । তাদের সঙ্গেই আমি গিয়েছিলাম । আমি তাদেরকে কোরআন পাঠ করে শুনিয়েছি। এরপর রসুল স. কেবল আমাকে সঙ্গে নিয়ে এক স্থানে গেলেন । দেখালেন তীর যাত্রাপথের নিশানা এবং স্থানে স্থানে অগ্নিচিহ্ন। শা’বী বর্ণনা করেছেন, জ্রিনগুলো ছিলো উপদ্বীপবাসী। তারা রসুল স.কে জিজ্ঞেস করেছিলো তাদের আহার্যবস্ত সম্পর্কে । রসুল স. বলেছিলেন, তোমরা আহার কোরো ওই অস্থি, যার উপরে পাঠ করা হয়েছে বিসমিল্লাহ্‌। ওই অস্থি যদি তাফসীরে মাযহারী/১৩৬

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।