ঘটনা খুলে বললো। নিজেরা ইমান তো আনলোই; অন্যদেরকেও আহ্বান জানালো ইসলামের প্রতি । এই ঘটনাটির কথাই বলা হয়েছে আলোচ্য আয়াতে । ইবনে জাওজী তীর ‘কিতাবুস্ সফওয়া'য় স্বসূত্রে উল্লেখ করেছেন, হজরত সহল ইবনে আবদুল্লাহ্ বলেছেন, আমি একবার অবস্থান গ্রহণ করলাম ওয়াযআর পাশ্বব্তী এক এলাকায় । আমি সেখানে দেখতে পেলাম একটি প্রস্তরনগরী । ওই নগরীর অধিবাসীরা ছিলো জ্রিন। এক বাড়িতে দেখলাম, এক বৃদ্ধ লোক কাবামুখী হয়ে নামাজ পাঠ করছে। তীর পরিধেয় বস্তু ছিলো একেবারে নতুন। আমি ঝকঝকে পরিচ্ছদ দেখেই বিস্মিত হলাম বেশী । আমি তাকে সালাম দিলাম । তিনি প্রত্যুত্তর দিয়ে বললেন, সহল, বস্ত্র পরিধান করলেই তা পুরাতন হয় না। পুরাতন হয় পাপের দুর্গন্ধে এবং নিষিদ্ধ বস্তু ভক্ষণ করার কারণে । আমি এ জামাটি পরিধান করে আছি সাতশত বৎসর ধরে। এটা পরে আমি সাক্ষাত করেছি নবী ইঈসার সঙ্গে এবং পরে নবী মোহাম্মদ মোস্তফার সঙ্গেও । আমি তাদের দু'জনের উপরেই ইমান এনেছিলাম। আমি বললাম, আপনার পরিচয়? তিনি বললেন, আমি তাদের একজন যাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে সূরা জ্বিন । কোনো কোনো বিদ্বান বলেন, রসুল স. জ্রিনদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাতে নির্দেশিত হয়েছিলেন। তাই নীনুয়া থেকে যখন একদল জ্রিন তার কাছে হাজির হলো, তখন তিনি স. তাদেরকে কোরআন পাঠ করে শোনালেন। সেদিন তিনি স. বলেছিলেন, আজ কে আমার সাথী হতে চাও? আজ আমি একদল জ্বিনকে কোরআন পাঠ করে শোনাবো। উপস্থিত সাহাবীগণ নিশ্চুপ রইলেন। হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ কেবল বললেন, আমি । তিনি বলেছেন, আমি ছাড়া আর কেউ তখন রসুল স. এর সাথী হওয়ার সাহস করেনি । রসুল স. যথাসময়ে যাত্রা শুরু করলেন। আমিও অনুগামী হলাম তার । উপনীত হলাম মক্কার উপকণ্ঠে এক উচ্চ ভূমিতে । এরপর শু'বুল হাজ্জুন নামক এক গিরিপথ ধরে এগিয়ে গেলেন তিনি স. ৷ যাবার আগে তিনি বললেন, তুমি এখানেই বসে থাকো । এরপর আমার চারপাশে একটি রেখা এঁকে দিয়ে বললেন, আমি না ডাকা পর্যন্ত এই বৃত্ত থেকে বেরিয়ো না। কিছুদূর অগ্রসর হয়ে তিনি স. থেমে গেলেন। উপবেশন করলেন এবং শুরু করলেন কোরআনের মনোমুগ্ধকর আবৃত্তি। আমি দেখতে পেলাম শকুনের মতো এক ধরনের পাখি দ্রুত ছুটে আসছে। পাখিগুলো রসুল স.কে ঘিরে ফেললো । আমি তখন তাকে আর দেখতে পেলাম না। শুনতেও পেলাম না তীর কণ্ঠস্বর । বেশ কিছুক্ষণ পর পাখিগুলো খণ্ড খণ্ড মেঘের মতো উড়ে উড়ে সরে যেতে লাগলো । রাত শেষ হলো । রসুল স. আমার কাছে এসে বললেন, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আমি বললাম, না। আমার একবার মনে হচ্ছিলো, আপনার সাহায্যের জন্য চীৎকার করে লোক জড়ো করি। কিন্তু যতোবার এরকম মনে হলো, ততোবারই দেখলাম, আপনি লাঠি উঁচিয়ে উঁচিয়ে আমাকে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন। তিনি স. বললেন, আর কি দেখেছো? আমি যা দেখেছিলাম, তা তাফসীরে মাযহারী/১৩৫
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।