Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বোখারী, মুসলিম, তিরমিজি প্রমুখ বর্ণনা করেছেন, রসুল স. জ্রিনদের সম্মুখে কোরআন পাঠ করেননি। আর তিনি তাদেরকে দেখেনওনি। বরং ঘটনাটি ছিলো এরকম__ রসুল স. এর মহাআবির্ভাবের পর আকাশের কাছাকাছি শয়তানদের যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। কেউ আড়ি পেতে আকাশের ফেরেশতাদের কথাবার্তা শোনার চেষ্ট করলে তার দিকে ছুঁড়ে মারা হতে লাগলো জ্বলন্ত উল্কাখণ্ড । জ্বিনেরা হলো বিস্মিত, হতচকিত ও চিন্তিত । নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, তোমরা পূর্ব-পশ্চিম সবদিকে খবর লাগাও । দ্যাখোতো, কী হলো? তারা দলে দলে ছড়িয়ে পড়লো বিভিন্ন দিকে । তেহামার দিকে যে দলটি গেলো সেই দলটিই ফিরতি পথে সাক্ষাত পেলো রসুল স. এর । দেখলো, তিনি স. তার এক কোরআন । তারা তন্ময় হয়ে শুনলো । তারপর বললো, আল্লাহ্র শপথ! একারণেই আমাদেরকে আর আকাশের দিকে যেতে দেওয়া হচ্ছে না। তারা ফিরে গেলো তাদের সম্প্রদায়ের কাছে। সকলকে জানালো, আমরা শুনেছি এক বিস্ময়কর আকাশাগত বাণী, যা দান করে সঠিক পথনির্দেশনা ৷ উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিলো রসুল স. এর ওকাজ মেলা থেকে প্রত্যাবর্তন কালে নাখলা নামক স্থানে । প্রিয় পিতৃব্য আবু তালেবের মৃত্যুর পর রসুলেপাক স. অসহায় বোধ করতে লাগলেন। অংশীবাদীদের অত্যাচারও বেড়ে চললো ক্রমাগত। তিনি তাই বিষণনচিত্তে একদিন পথে নামলেন যাত্রা শুরু করলেন তায়েফের দিকে উদ্দেশ্য ছিলো, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো । আশা ছিলো, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহ্‌পাক এভাবে তার হাতকে করে দিবেন শক্তিশালী । আর তাতে করে তিনি প্রতিহত করতে পারবেন অংশীবাদীদের অত্যাচার । সাক্বীফ গোত্রের লোকদের সম্পর্কেই এরকম আশাধারী হয়েছিলেন তিনি। তাই তাদের কাছেই গমন করলেন প্রথমে । ইয়াজিদ ইবনে জিয়াদ ও মোহাম্মদ ইবনে কা’ব কারাজী সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রসুল স. তায়েফে পৌছে সাক্ষাত করলেন সাক্বীফ গোত্রের কয়েকজনের সঙ্গে । তাদের মধ্যে ছিলো উমাইয়ের তিন পুত্র ও গোত্রনেতা ইয়ালীল, মাসউদ ও হাবীব । কুরায়েশদের শাখাগোত্রের বনী জামুহীর এক রমণীও ছিলো তাদের মধ্যে । রসুল স. তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানালেন। বললেন, ইসলাম গ্রহণ করো এবং আমার প্রচারসহযোগী হও । একজন বললো, আবরণী কেটে আমার গায়ের জামা বানাবো । দ্বিতীয়জন বললো, আল্লাহ্‌ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী হিসেবে পেলেন না? তৃতীয়জন বললো, আল্লাহ্র শপথ! আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না । তুমি যা বলছো তা যদি সত্যিই হয়, তবে তোমার মর্যাদা তো আমার কথা অপেক্ষা শ্রেষ্ঠ । আর যদি তুমি প্রতারক হও, তবে তোমার সঙ্গে কথা বলাই তো ঠিক নয়। রসুল স. তাদের কথা শুনে হতাশ হলেন । তাই আর কথা বাড়ালেন না শুধু বললেন, ঠিক আছে, তোমরা যা তাফসীরে মাযহারী/১৩৩

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।