Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

LL CE ESE Ee Eg EE রড bate ou @ Ex bh ॥ বল, ‘আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে, OE মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, ‘আমরা তো এক বিস্ময়কর করিয়াছি । আমরা কখনও আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না, ॥ ‘এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা; তিনি গ্রহণ করেন নাই কোন পত্নী এবং না কোন সন্তান । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে _ হে আমার প্রিয়তম রসুল! আপনি বলুন, আমার কাছে এই মর্মে প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছে যে, জ্বিনদের একটি দল মনোযোগের সঙ্গে আমার কোরআন পাঠ শুনেছে এবং বলেছে, আমরা তো শুনেছি বিস্ময়কর বাণী । এখানে ‘নাফারুম্‌ মিনাল জ্রিন্ন’ অর্থ ভজ্বিনদের একটি দল । তিন থেকে দশ সদস্যবিশিষ্ট দলকে বলা হয় ‘নাফার’ ৷ নাসীবীন নামক স্থানে ছিলো সাতটি অথবা নয়টি জ্বিন । তাদেরকেই এখানে বলা হয়েছে ‘জ্বিনদের একটি দল’ ৷ উল্লেখ্য, অন্যান্য প্রাণীর মতো জ্রিনেরাও একটি জাতি । তারা যেমন প্রাণধারী, তেমনি অবয়বধারীও। মানুষের মতো তারাও বিবেকসম্পন্ন। কিন্তু মানুষের মতো সর্বোৎকৃষ্ট সৃষ্টি তারা নয়। ‘জ্বিন’ এর শাব্দিক অর্থ গোপনীয়, গুপ্ত। তারা পরিদৃশ্যমান নয়। তাই তাদেরকে বলা হয় ‘জ্বিন’। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর জ্রিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। যেমন এক আয়াতে বলা হয়েছে ‘আর জ্বরিনদেরকে আমি সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নি থেকে’ । ফেরেশতারা যেমন না নারী, না পুরুষ, জ্বিনেরা তেমন নয়। তাদের মধ্যেও প্রবহমান রয়েছে বিবাহ-বসত-বংশধারা । আর শয়তানও জ্বিন বংশস্ভুত । বলাবাহুল্য, জ্রিন, শয়তান ও ফেরেশতার অস্তিত্‌ শরিয়ত-স্বীকৃত। গ্রীক দার্শনিকেরা অবশ্য একথা স্বীকার করে না। তারা প্রবক্তা দশ শ্রেণীর বিবেকবানের ৷ কিন্তু বাস্তবে তারা ইসলাম সমর্থিত ফেরেশতা নয়। তাদের তথাকথিত বিবেকবানেরা অশরীরি, কিন্তু ফেরেশতারা অশরীরি নয়, যদিও তারা নয় দৃষ্টিগোচর ৷ ফেরেশতারা আত্মা ও শরীরবিশিষ্ট । আলোচ্য আয়াত পাঠে একথাও প্রতীয়মান হয় যে, রসুল স. জ্রিনদের ওই দলটিকে দেখেননি । তারা যে তার কোরআন পাঠ শুনেছিলো, তিনি তা-ও জানতে পারেননি । আর জ্রিনেরাও সেখানে উপস্থিত হয়েছিলো অতর্কিতে। আর তিনি স. এসকলকিছুই জেনেছিলেন প্রত্যাদেশের মাধ্যমে । হজরত ইবনে আব্বাস থেকে তাফসীরে মাযহারী/১৩২

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।