ছাড়ে, তবে ভূপৃষ্ঠে আর কোনোদিনও সবুজ তৃণগুল্ম জন্মাবে না। দারেমী, তিরমিজি ৷ তিরমিজি নিরানব্বইয়ের স্থলে উল্লেখ করেছেন সত্তরটি সাপের কথা । নারান’ অর্থ অগ্নিতে । এখানে শব্দটিতে ‘তানভীন’ যুক্ত করা হয়েছে ওই অগ্নিকে বিশেষ গুরুত্ব প্রদানার্থে। অথবা বলা যেতে পারে, এরকম করা হয়েছে অনির্দিষ্টবাচকতা বুঝাতে ৷ অর্থাৎ হজরত নুহের অবাধ্য সম্প্রদায়কে যে অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে, তা পৃথক প্রকৃতির, সে আগুন দোজখের আগুন নয়। ‘ফালাম ইয়াজ্তিদূ লাহুম্ মিন দুনিল্লাহি আনসারা’ অর্থ অতঃপর তারা কাউকেও আল্লাহ্র মোকাবিলায় পায়নি সাহায্যকারী । সমষ্টিকে যখন সমষ্টির বিরুদ্ধে দাড় করানো হয়, তখন অনিবার্য হয় মোকাবিলা, প্রতিদ্বন্্িতা। তাই বক্তব্যটি দাড়াবে তাদের কেউই তাদের কাউকেও সাহায্যকারীরূপে পায়নি। এভাবে এখানে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে তাদের পূজিত প্রতিমাগুলোর প্রতি । অর্থাৎ তাদের দেব-দেবীগুলোও তখন তাদেরকে সাহায্য করতে পারেনি । এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে _ ‘নুহ আরো বলেছিলো, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফেরগণের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিয়ো না’। এখানকার ‘আলআরদ্ব' কথাটির ‘আলিফ লাম’ সীমিতার্থক ৷ অর্থাৎ পৃথিবী’ অর্থ এখানে একটি বিশেষ ভূখণ্ড । অর্থাৎ হজরত নূহের সম্প্রদায় যে অঞ্চলে বসবাস করতো, সেই অঞ্চল । এভাবে বক্তব্যটি দাড়ায় হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের অবাধ্যরা যে অঞ্চলে বাস করে, সেই অঞ্চলের কোনো একটি সত্যপ্রত্যাখ্যানকারীকেও তুমি রেহাই দিয়ো না। 'দাইয়্যারান’ অর্থ অব্যাহতি দিয়ো না। কথাটি অনির্দিষ্টবাচক, সাধারণ অর্থজ্ঞাপক ৷ অর্থাৎ আমাদের জনপদের কোনো গৃহবাসীকে তুমি বাদ দিয়ো না। বিনাশ সাধন করো সকলের । ‘দাইয়্যার’ শব্দটি মূলতঃ ছিলো ‘দাইওয়ার’ যেমন ‘সাইয়্যাদ’ এর মূলরূপ ছিলো ‘সাইওয়াদ’ ৷ এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে _ ‘তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের’ ৷ মোহাম্মদ ইবনে কা’ব কারাজী, মুকাতিল ও রবী ইবনে আনাস বলেছেন, হজরত নুহ এরকম অপপ্রার্থনা করেছিলেন তখন, যখন জানতে পেরেছিলেন, যে কয়জন ইমান আনার ছিলো, তারা ইতোমধ্যেই ইমান এনেছে। অবাধ্যদের বংশে আর কোনো ইমানদার আসবে না। তাই হলো । চল্লিশ অথবা নব্বই বৎসর ধরে তাদের নারীরা রইলো বন্ধ্যা এবং পুরুষেরা প্রজনন ক্ষমতাহীন। সেকারণে মহাপ্নাবনের প্রাক্কালে তাদের মধ্যে একটি শিশুও ছিলো না। শিশুরা আমলনামাবিহীন । তাদের উপরে আযাব আসতে পারে না। তাই এক আয়াতে বলা হয়েছে ‘আর নুহের স্বজাতি যখন রসুলগণের উপর অসত্যারোপ করলো, তাফসীরে মাযহারী/১৩০
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।