করে, ‘ওয়াদা’ প্রতিমাটির ৷ ‘সুওয়াআ’ হয়ে যায় হুজাইল গোত্রের দেবতা । ইয়াগৃছ’ প্রথমে পূজিত হয় বনী মুররা গোত্রের লোকদের দ্বারা । পরে তার পূজারী হয় বনী আতীফেরা ৷ তারা প্রতিমাটিকে নিয়ে চলে যায় সাবা অঞ্চলে, ‘ইয়াউকের’ উপাসনা করতো হামাদান গোত্র এবং বনী হুমাইর ভক্ত ছিলো ‘নসর’ প্রতিমার । এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে _ ‘তারা অনেককে বিভ্রান্ত করেছে; সুতরাং জালেমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি কোরো না’। এখানে ‘তারা অথবা তাদের সমাজপতিরা ৷ কিন্তু প্রকৃত কথা হচ্ছে__ তারা বিভ্রান্ত হওয়ার উপলক্ষ মাত্র । মূল বিভ্রান্তকারী হচ্ছে শয়তান। যেমন এক আয়াতে বলা হয়েছে ‘হে আমাদের প্রভুপালক! ওরা আমাদের অধিকসংখ্যককে পৎভ্রষ্ট করেছে’ । এখানেও পথুভ্রষ্টতার সম্পৃক্তি ঘটেছে রূপকার্থে, প্রকৃতার্থে নয়। অর্থাৎ শয়তানের সঙ্গে নয়। আর ‘জালিম’ (অত্যাচারী) অর্থ এখানে সত্যপ্রত্যাখ্যানকারী। ‘ইল্লা দ্বলাল’ (বিভ্রান্তি ব্যতীত) কথাটির অর্থ হবে এখানে__ ধ্বংস বা বিনাশ ব্যতীত । অর্থাৎ ‘বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি কোরো না’ অর্থ হবে এখানে __ ধ্বংস ছাড়া তাদের জন্য অন্য কিছু নির্ধারণ কোরো না। কিংবা তারা যতো ষড়যন্ত্রই করুক না কেনো, তাদের ষড়যন্ত্র কখনো সফল কোরো না। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে_ ‘তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিলো অগ্নিতে, অতঃপর তারা কাউকেও আল্লাহ্র মোকাবিলায় পায়নি সাহায্যকারী’ । এখানকার “মিম্মা’ (মিন্ মা) কথাটির ‘মিন’ হেতুবাচক এবং ‘মা’ অতিরিক্ত ৷ কথাটি এখানে ব্যবহৃত হয়েছে বক্তব্যকে অধিকতর গুরুত্ব প্রদানার্থে। অর্থাৎ তারা প্রাবনে নিমজ্জিত হয়েছিলো অত্যধিক পাপাচরণের কারণে। ‘নার’ অর্থ অগ্নি, আলমে বরজখ বা কবরের জগতের শাত্তিদায়ক আগুন । উল্লেখ্য, কবর হবে জান্নাতের একটি উদ্যান, অথবা জাহান্নামের একটি অংশ । আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, হজরত নুহের অবাধ্য সম্প্রদায়কে এখনো অগ্নিশাস্তি দেওয়া হচ্ছে আলমে বরজখে । কেননা এখানকার ‘ফা উদখিলু’ কথাটির ‘ফা’ (অতঃপর) অব্যয়টি তৃরিৎ অনুক্রমজ্ঞাপক। আর *উদখুলু’ (দাখিল করা হয়েছে) শব্দরূপটি অতীতকালবোধক । এতে করে বোঝা যায় মহাপ্লাবনে নিমজ্জিত করার পর পরই তাদেরকে প্রবেশ করানো হয়েছে নিরবচ্ছিন্ন অগ্নিশাপ্তিতে, যে শাস্তি থেকে বাঁচাবে এমন কোনো সাহায্যকারী তাদের নেই৷ থাকতে পারেও না। পথভ্রষ্ট মুতাজিলা ও অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায় আলোচ্য আয়াতকে ব্যাখ্যা করেছে এভাবে পানিতে নিমজ্জিত করা এবং অগ্নিতে প্রবিষ্ট করার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য এখানে নেই। অতএব মনে করা যেতে পারে নিমজ্জনই এখানে অগ্নিপ্রবেশন ৷ অর্থাৎ নিমজ্জনই এখানে অগ্নিপ্রবেশনকে করেছে তাফসীরে মাযহারী/১২৮
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।