এরপরের আয়াতে (২২) বলা হয়েছে _ ‘আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিলো’ এখানকার “মাকার’ (তারা ষড়যন্ত্র করেছিলো) কথাটির যোগসূত্র রয়েছে আগের আয়াতের ‘মাল্লাম ইয়াযিদ্হু’ (যে তা বৃদ্ধি করেনি) এর সঙ্গে । আর “মাল্লাম’ এর ‘মান’ একবচন হলেও অর্থগত দিক দিয়ে বহুবচন । অথবা এখানকার ষড়যন্ত্র করেছিলো’ কথাটি সংযুক্ত হবে আগের আয়াতের ‘অনুসরণ করেছে’ এর সঙ্গে । কুব্বারান’ শব্দটি সাধিত হয়েছে কাবীর’ থেকে। এর অর্থ ভয়ানক, ভীষণ । অর্থাৎ ভয়ানক ষড়যন্ত্র, ভীষণ চক্রান্ত, বৃহৎ কুট কৌশল ৷ তাদের নেতাদের কুটচক্রান্ত ছিলো, তারা নবী নুহকে কষ্ট দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতো । অনুপ্রাণিত করতো সত্যপ্রত্যাখ্যানকারী হতে। আর জনতা তীর উপরে অত্যাচার চালাতো বিভিন্নভাবে । এভাবে বক্তব্যটি দাড়ায় তাদের নেতা-জনতা সকলেই নবী নুহের প্রতি অত্যাচার চালাতো ৷ করতো ভয়ানক ষড়যন্ত্র । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে _ ‘এবং বলেছিলো, তোমরা কখনো পরিত্যাগ কোরো না তোমাদের দেব-দেবীকে; পরিত্যাগ কোরো না, ওয়াদ, সুওয়াআ, ইয়াগৃছ, ইয়াউক ও নসরকে’ উল্লেখ্য, ‘পরিত্যাগ কোরো না তোমাদের দেব-দেবীকে’ বললেই তাদের বক্তব্য সম্পূর্ণ হতো । তৎসত্ববেও তারা তাদের দেব- দেবীদের নাম উল্লেখ করতো তাদের গুরুত্ব প্রকাশার্থে। মোহাম্মদ ইবনে কা’বের উক্তি উল্লেখ করে বাগবী লিখেছেন, তাদের হয়েছিলেন হজরত আদম ও হজরত নুহের মধ্যবর্তী সময়ে । শয়তান তাদেরকে এই মর্মে প্ররোচনা দিয়েছিলো যে, ওই সকল সাধুপুরুষদের বিগ্রহ সম্মুখে রেখে আস্বাদ্য । এভাবে সে সক্ষম হলো পরের প্রজন্মকে আগের প্রজন্মের সাধুপুরুষদের বিগ্রহমূর্তির অনুরাগী হতে। এভাবে বংশানুক্রমিকভাবে চলতে লাগলো পিতৃপুরুষদের বিগ্রহমূর্তির উপাসনা ৷ ওই মূর্তিগুলোকেই তারা বলতো দেব-দেবী । হজরত ইবনে আব্বাস বলেছেন, এসব নামের কিছুসংখ্যক পুণ্যবান ব্যক্তিত্ব তাদেরকে বোঝালো, তোমাদের উচিত তারা যেখানে উপবেশন করতেন সেখানে তাদের প্রতিমা বানিয়ে তাদের পুণ্যময় স্মৃতি রক্ষা করা। তা-ই করলো তারা। কিন্তু মূর্তিগুলোর আরাধনা তারা করতো না। আরাধনা করতো তাদের পরবর্তী প্রজন্মের লোকেরা ৷ তারা ধরেই নিলো যে, সেই মুূর্তিগুলোই তাদের দেবতা । তিনি আরো বলেছেন, মহাপ্নাবনে ওই মূর্তিগুলো জলমগন্ হয়েছিলো। চাপা পড়ে গিয়েছিলো মাটির তলায় । পরে শয়তান সেগুলোকে মক্কাবাসীদের জন্য পুনরুদ্ধার করায় । এভাবে দাওমাতুল জানদালের কেলাব গোত্রের লোকেরা পূজা করতে শুরু তাফসীরে মাযহারী/১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।