BRC 244 LL? 2237 G12 2 PE 233 ail 5 seed Ua 4 JS C 0 ie L EEE 0 নুহ্ বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই ॥' 0] আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল; 0 এবং বলিয়াছিল, ‘তোমরা কখনও পরিত্যাগ করিও না তোমাদের দেব- দেবীকে; পরিত্যাগ করিও না ওয়াদ্, সুওয়া‘আ, ইয়াগূছ, ইয়া“উক ও নাস্রকে। 0 ‘উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে; সুতরাং যালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না ।' 0 উহাদের অপরাধের জন্য উহাদিগকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদিগকে দাখিল করা হইয়াছিল অগ্নূতে, অতঃপর উহারা কাহাকেও আল্লাহ্র মুকাবিলায় পায় নাই সাহায্যকারী । 0 নূহ্ আরও বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। 0 ‘তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির । 0 ‘হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং যাহারা মু’মিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদিগকে এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদিগকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর ৷” প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে _ আমার প্রিয় নবী আরো বলেছিলো, হে আমার প্রভুপালক! আমার সম্প্রদায় তো আমাকে সর্বোতভাবে অস্বীকার করেছে। আমি দিকে ভ্রক্ষেপ মাত্র করেনি। আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে পলায়নপ্রবণতাকে। আমার কথা শুনে কখনো কানে আঙ্গুল দিয়েছে। কখনো নিজেদেরকে করেছে বস্তরাবৃত প্রদর্শন করেছে একদেশদর্শিতা, ওদ্ধত্য । নিরবচ্ছিন্নরূপে অনুসরণ করেছে ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্যে গর্বিত তাদের সমাজপতিদের, যারা পথভ্রষ্ট ও চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত । উল্লেখ্য, আলোচ্য আয়াতের বক্তব্যগত যোগাযোগ রয়েছে ৫, ৬,ও ৭ ংখ্যক আয়াতের বক্তব্যের সঙ্গে । তাই এর মর্মার্থ উপস্থাপন করা হলো সেভাবেই । আর 'কৃলা’ (সে বলেছিলো) কথাটি এখানে উল্লেখ করা হয়েছে দু'বার। একবার বর্ণিত আয়াতদ্বয়ের শুরুতে সত্যধর্ম প্রচারের অত্যাবশ্যক দায়িত্ব পালনের বিবরণ প্রদানার্থে এবং আলোচ্য আয়াতের শুরুতে অবাধ্যদের জন্য অপপ্রার্থনা উপস্থাপনের পটভূমিকারূপে । তাফসীরে মাযহারী/১২৬
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।