Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (১০) বলা হয়েছে_ ‘বলেছি, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহাক্ষমাশীল’। বাগবী লিখেছেন, হজরত নুহের সম্প্রদায়ের লোকেরা তার আহবানকে পুনঃ পুনঃ প্রত্যাখ্যান করতেই লাগলো বার বার ব্যর্থতার আঘাত খেয়ে মুষড়ে পড়লেন হজরত নুহ । তখন আল্লাহ্‌ বন্ধ করে দিলেন বৃষ্টিপাত । রহিত করে দিলেন ললনাকুলের জন্দান যোগ্যতা । এভাবে ধ্বংস হয়ে গেলো তাদের সম্পদ, পশুপাল। রন্দ্ধ হলো প্রজন্মায়ণ প্রক্রিয়া । হজরত নুহ বললেন, হে জনতা! অবাধ্যতা পরিত্যাগ করো । কৃত পাপরাশি থেকে করো সানুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তন ক্ষমাপ্রার্থী হও পরম প্রভুপালক সকাশে । তিনি তোমাদেরকে ক্ষমা করবেন । তিনি যে মহাক্ষমাপরবশ । এরপরের আয়াতে (১১) বলা হয়েছে __ ‘তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন’ এখানে ‘মিদরারা’ অর্থ প্রচুর জলবাহী মেঘপুঞ্জ । শব্দটি 'সামাআ’র (আকাশের) অবস্থাপ্রকাশক । আর এটি হতে পারে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় প্রকার বিশেষ্যের বিশেষণ । আলোচ্য প্রসঙ্গের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, অবাধ্যতা পরিত্যাগ ও ক্ষমাপ্রার্থনা বিপদ দূরীভূত হওয়ার উপলক্ষ ৷ পার্থিব বিপদ- আপদ আপতিত হয় অবশ্য উগ্র পাপাচরণের কারণেই । যেমন এক আয়াতে বলা হয়েছে ‘আমাদের উপরে আপতিত হয়েছে বিপদ, সে-তো তোমাদেরই স্বহস্তার্জিত’। তবে যে সকল বিপদ আপতিত হয় অধিকতর মর্যাদা প্রদানার্থে, তা কখনো ক্ষমাপ্রার্থনা বা অন্য কোনো কারণে রহিত হয় না। এধরনের বিপদ আপতিত হয় কেবল নবী-রসুলগণ এবং তীদের একনিষ্ঠ অনুসারী পুণ্যবানগণের উপর । যেমন ঘটেছিলো হজরত আইয়ুব ও অন্যান্য নবীগণের উপর । হজরত আবু সাঈদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বিপদের বোঝা সবচেয়ে বেশী বহন করতে হয় নবী-রসুলগণকে। তৎপর তাদের চেয়ে নিম্ন মর্যাদাধারীগণকে। এরপর তদপেক্ষা নিম্ন মর্যাদাবিশিষ্টদেরকে। আর পাপীদের বিপদ-আপদ তওবা ও ক্ষমাপ্রার্থনা ছাড়া অপসারিত হয় না। আহমদ, বোখারী, তিরমিজি, ইবনে মাজা । বোখারী তার ‘তারীখ’ গ্রন্থে জনৈকা উম্মতজননী সূত্রে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, এ জগতে সবচেয়ে বেশী সংকটাপন্ন হন নবী ও ওলীগণ ৷ হাকেম তার ‘মুসতাদরাক’ গ্রন্থে এবং হজরত আবু সাঈদ থেকে ইবনে মাজা ও আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, উপহার পেলে তোমরা যেমন উৎফুল্ল হও, তেমনি উৎফুল্ল হন নবীগণ বিপদাপন্ন হলে । উল্লেখ্য, অনাবৃষ্টি একটি সাধারণ বিপদ । জনসাধারণের পাপের কারণেই আপতিত হয় এই সাধারণ মুসিবতটি । সেকারণেই শরিয়তে বিধান রয়েছে বৃষ্টি প্রার্থনার (ইসতেসকার) নামাজের ৷ শা'বীর উক্তি উল্লেখ করে মাতরাফ বর্ণনা করেছেন, খলিফা হজরত ওমর একবার জনসাধারণকে সঙ্গে নিয়ে শহরের বাইরে সমবেত হলেন । সেখানে সকলকে নিয়ে আল্লাহ্‌ সকাশে ক্ষমাপ্রার্থনা করলেন শুধু । তাফসীরে মাযহারী/১২১

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।