পুণ্যকৰ্ম আয়ুবৃদ্ধির উপলক্ষ । এর অর্থ কী? এখানে আয়ু বৃদ্ধি অর্থ কি আয়ুর বরকত বৃদ্ধি, না বৃদ্ধি সময়? আয়ুর হ্রাস-বৃদ্ধির এরকম ধারণাটি কি মুতাজিলাদের অভিমত সদৃশ নয়? জবাব ঃ পথভ্রষ্ট মুতাজিলারা তো তকদীরকেই বিশ্বাস করে না। তারা তো মনে করে মানুষই তার ভালো ও মন্দ উভয় কর্মের স্রষ্টা । এ হিসেবে হন্তারক নিজেই হয়ে যায় নিহত ব্যক্তির আয়ুর নিয়ন্তা। তকদীর বলে তো তাহলে আর কোনোকিছুই থাকেই না। আমরা তো মান্য করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমতকে _ যা নির্ভুল । আমরা বিশ্বাস করি আয়ুক্কাল অনড়, এর মধ্যে কোনো ত্রাস-বৃদ্ধি ঘটে না। এটাই অটল নিয়তি । এর পরিবর্তন অসম্ভব । নিহত ব্যক্তি মৃত্যুবরণ করে ওই অটল নিয়তি অনুসারেই ৷ তবে হতে পারে, পরিবর্তনশীল নিয়তিতে হয়তো একথা লেখা ছিলো যে, অমুক ব্যক্তি যদি তাকে হত্যা করে, তবেই কেবল তার মৃত্যু হবে, অন্যথায় নয়। অথবা লেখা ছিলো, অমুক সময় অমুক ব্যক্তি তাকে হত্যা করবেই ৷ বেঁচে থাকার কোনো উপায়ই সে তখন পাবে না । এমতে ব্যাখ্যার প্রেক্ষিতে ওই হাদিসটিও আর অবোধগম্য থাকে না, যা বর্ণিত হয়েছে আবু খুজামা কর্তৃক তার পিতার মাধ্যমে এভাবে একদিন আমি বললাম, হে আল্লাহ্র রসুল! আমি কিছু দোয়া কালাম পড়ে মানুষের রোগ নিরাময় করি। উপকৃত হই আমি নিজেও । আমার এ কাজ কি নিয়তিবিরোধী ৷ তিনি স. বললেন, আরে ভাগ্যলিপি তো এটাই । এটাই তকদীর । আহমদ, তিরমিজি, ইবনে মাজা । এভাবে কথাটি দাড়ায় তকদীরে লেখা রয়েছে, অমুক ব্যক্তি যদি এই নিয়মে অমুকের চিকিৎসা করে, তবে সে আরোগ্য লাভ করবে। ‘লাও কুনতুম তা’লামূন’ অর্থ যদি তোমরা এটা জানতে অর্থাৎ যদি তোমরা একথা বুঝতে পারতে যে, আল্লাহ্র আনুগত্যের মধ্যেই রয়েছে ইহ-পারত্রিক নিরাপত্তা, রয়েছে পাপ মুক্তির নিশ্চয়তা, তাহলে তোমরা কিছুতেই হতে পারতে না স্বেচ্ছাচারী । বিশ্বাস স্থাপন করতে আল্লাহ্ ও তার বার্তাবাহকের প্রতি । হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত নুহ নবুয়তের গুরুদায়িত্ব লাভ করেছিলেন তার চল্লিশ বৎসর বয়ক্রমকালে। আর মহাপ্নাবনের পরেও তিনি বেঁচে ছিলেন আরো ষাট বৎসর । মুকাতিল বলেছেন, তিনি নবুয়ত পেয়েছিলেন এক শত বৎসর বয়সে পঞ্চাশ বৎসর এবং দুই শত বৎসরের কথাও বলেছেন কেউ কেউ । তীর আয়ুঙ্কাল ছিলো এক হাজার চারশত পঞ্চাশ বৎসর । আর তিনি সত্যধর্ম প্রচারের দায়িত্ব পালন করেছিলেন সুদীর্ঘ নয় শত পঞ্চাশ বৎসর ধরে। জুহাক বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, সম্প্রদায়ের লোকেরা হজরত নূহকে যখন তখন প্রহার করতো । তিনি সজ্ঞাহীন হয়ে পড়তেন । ফলে কখনো কখনো মৃত ভেবে লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে রেখে আসতো তার গৃহে তবুও তিনি জ্ঞান ফিরে পেলে দোয়া করতেন তাদের পথপ্রাপ্তির জন্য । নিরলসভাবে চালিয়ে যেতেন তার প্রচারকর্ম । তাফসীরে মাযহারী/১১৮
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।