Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বান্দার উপরে আল্লাহ্র অধিকার হচ্ছে, সে ইবাদত করবে কেবল তার। অন্য কাউকে বা কোনোকিছুকে তার সমকক্ষ বা অংশীদার নির্ধারণ করবে না। আর শাস্তি দিবেন না। আমি নিবেদন করলাম, হে আল্লাহ্র প্রিয়তমজন! আমি কি জনগণকে এই শুভসমাচারটি জানাবো? তিনি স. বললেন, না। একথা জানলে তারা এটাকেই যথেষ্ট মনে করবে (আমল করবে না) । বোখারী, মুসলিম । হজরত আনাস থেকেও এরকম বর্ণনা এসেছে। জ্ঞান গোপন করার অপরাধে অপরাধী হন কিনা, এই ভয়ে তারা এই হাদিস প্রকাশ করেছিলেন তাদের অন্তিম যাত্রার কিছুকাল পূর্বে । এখানকার “মিন জুনুবিকুম’ বাক্যের ‘মিন’ অব্যয়টি বিবৃতিমূলক । তাই কথাটির অর্থ হবে__ তিনি ক্ষমা করে দিবেন তোমাদের সকল অপরাধ । অথবা ‘মিন’ এখানে আংশিকার্থক । যদি তাই হয়, তবে বক্তব্যটি দাড়ায় তিনি মাফ করে দিবেন তোমাদের ওই সকল গোনাহ্‌, যা সম্পৃক্ত তার অধিকারের সঙ্গে, কিন্তু বান্দার অধিকারের সঙ্গে সম্পর্কিত গোনাহ্‌ তিনি মাফ করবেন না। এরপর বলা হয়েছে _ ‘নিশ্চয় আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিতকাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা এটা জানতে’ । প্রকাশ থাকে যে, তকদীর দুই রকমের__ আল মুবরাম (অটল) এবং আল মুআ'’ল্লাক (পরিবর্তনশীল) । পরিবর্তনশীল নিয়তি এরকম, যেমন__ অদৃষ্ট পর্যন্ত সে সুরক্ষিত থাকবে, আর অবাধ্য হলে বিনাশপ্রাপ্ত হবে জীবনসংহারক ঝড়ে শর্ত বিলুপ্ত হলেই কেবল পরিবর্তনশীল নিয়তি কার্যকর হয়। এক আয়াতে তাই বলা হয়েছে ‘আল্লাহ্‌ যা ইচ্ছা করেন, তা বিলোপ করে দেন এবং যা ইচ্ছা করেন, তা রাখেন প্রতিষ্ঠিত" । হজরত সালমান ফারসী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই নিয়তির বিধানকে টলাতে পারে না। আর আয়ু বৃদ্ধি পায় পুণ্যকর্মের দ্বারা । তিরমিজি । অটল নিয়তি সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে ‘আল্লাহ্র বাণী কখনো পরিবর্তিত হয় না’। অবশ্য অটল নিয়তি অনুসারে যখন নির্ধারিত কাল উপস্থিত হয়, তখন তা টলটলায়মান হওয়া অসম্ভব । এরকম সিদ্ধান্তের কখনো অগ্র-পশ্চাৎ ঘটে না। আবার পরিবর্তনশীল নিয়তিও অটল হয়ে যায়, যখন বিলুপ্ত হয় তার শর্ত । তাই আল্লাহ্‌র আনুগত্যকেই আশ্রয় করা উচিত । পরিহার করা উচিত অনানুগত্য । নতুবা পরিবর্তনশীল নিয়তিও রূপান্তরিত হবে অটল নিয়তিতে । তখন আত্মরক্ষার আর কোনো উপায়ই থাকবে না। একটি জিজ্ঞাসা £ আয়ু সুনির্ধারিত। তার কখনো ত্রাস-বৃদ্ধি ঘটে না। এমনকি একজন নিহত ব্যক্তিও পূর্ণ করে তার আয়ুঙ্কাল । অথচ হাদিসে বলা হয়েছে, তাফসীরে মাযহারী/১১৭

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।