নির্দেশ দিয়েছিলাম যে, তুমি তোমার সম্প্রদায়কে অংশীবাদিতা পরিত্যাগ করে আল্লাহ্ ও তার রসুলে বিশ্বাস স্থাপন করতে বলো। তৎসহ একথা বলে সতর্ক করে দাও যে, ইমান না আনলে তোমাদের ধ্বংস অনিবার্য । তোমাদের জন্য অপেক্ষা করছে ইহ-জাগতিক ও পারলৌকিক শাস্তি মহাপ্নাবন ও নরক । এরকমও হতে পারে যে, এখানকার ‘আন্’ অব্যয়টি এখানে ধাতুমুল। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে একটি উহ্য বাক্য ‘আমি বলেছিলাম’ এভাবে বক্তব্যটি দাড়ায় আমি নুহকে বলেছিলাম, তুমি তোমার স্বজাতিকে শাস্তির ভীতি প্রদর্শন করো । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘সে বলেছিলো, হে আমার সম্প্রদায়! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী_ (২) এই বিষয়ে যে, তোমরা আল্লাহ্র ইবাদত করো ও তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো’ (৩) । একথার অর্থ নবী নুহ আমার নির্দেশ যথারীতি পালন করেছিলেন। বলেছিলেন, হে আমার স্বজাতি! আমি তোমাদের সুহৃদ, সতর্ককারী, পথপ্রদর্শক । সুতরাং তোমরা আমার কথা শোনো । বিগ্রহ-বন্দনা ছেড়ে দিয়ে উপাসনা করো কেবল আল্লাহ্র । ভয় করো কেবল তাকেই । কেননা তিনি মহাসৃজয়িতা, মহাপ্রভুপালয়িতা এবং সকলের কৃতকর্মের হিসাবগ্রহীতা । এরপরের আয়াতে (8) বলা হয়েছে _ ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত’ । একথার অর্থ _ আল্লাহ্র প্রতি ইমান আনলে এবং কেবল তীর উপাসনা করলে তিনি তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। আর আমার আহ্বান প্রত্যাখ্যান করলেও তিনি তোমাদেরকে শাত্তিদান করবেন না যথাসময় সমাগত না হওয়া পর্যন্ত । কিন্তু অবকাশ তোমাদেরকে যতোই দেওয়া হয়, অবশেষে তোমরা শাস্তিকবলিত হবেই । সুতরাং সতর্ক হও । এই ক্ষণে মান্য করো আমার উপদেশ । হজরত আমর ইবনে আস বলেছেন, আমি একবার রসুল স. এর সুমহান সান্নিধ্যে উপস্থিত হয়ে বললাম; হে আল্লাহ্র বার্তাবাহক! হস্ত প্রসারিত করুন। আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই । তিনি হাত বাড়িয়ে দিলেন । আমি আমার হাত গুটিয়ে নিলাম । তিনি স. বললেন, কী ব্যাপার আমর! হাত গুটিয়ে নিলে কেনো? বললাম, আমি একটি শর্ত আরোপ করতে চাই । তিনি স. বললেন, কী শর্ত? আমি বললাম, আমার পাপসমূহ যেনো মার্জনা করা হয়। তিনি স. বললেন, আমর! তুমি কি জানো না, ইসলাম পূর্বের পাপসমূহকে ঢেকে ফেলে। হিজরত ও হজ্ব বিলোপ করে দেয় অতীতের পাপরাশি ৷ মুসলিম । হজরত মুয়াজ বলেছেন, আমি রসুল স. এর বাহনে সহআরোহী ছিলাম তীর এক প্রবাসযাত্রায়। তিনি সামনে । আমি তার পশ্চাতে দু'জনের মধ্যে ব্যবধান ছিলো কেবল গদির কাষ্ঠখণ্ডটুকু। তিনি স. বললেন, মুয়াজ! তুমি কি জানো, আল্লাহ্র উপর বান্দার এবং বান্দার উপর আল্লাহ্র অধিকার কী? আমি বললাম, আল্লাহ্ এবং তীর বার্তাবাহকই এ সম্পর্কে ভালো জানেন । তিনি স. বললেন, তাফসীরে মাযহারী/১১৬
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।