A Ww S82 {As ® Bolt dh ty Hr Se LS SETAE OE APIA LS TEASE নুহ্কে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহ ৪ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাহাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসিবার পূর্বে। ॥ সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতৰ্ককারী = ॥ ‘এই বিষয়ে যে, ‘তোমরা আল্লাহ্র ইবাদত কর ও তাহাকে ভয় কর এবং আমার আনুগত্য কর; ॥ ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদিগকে অবকাশ দিবেন এক নির্দিষ্টকাল পর্যন্ত । নিশ্চয় আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না; যদি তোমরা ইহা জানিতে!’ প্রথমেই উল্লেখ করা হয়েছে নিশ্চিতার্থক শব্দ ‘ইন্না’ । এভাবে এখানে গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে নবী নুহ ও তার সম্প্রদায়ের বৃত্তান্তের । তারপর বলা হয়েছে _ নুহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি’ ৷ এতে করে প্রতীয়মান হয় যে, নবী নুহকে প্রেরণ করা হয়েছিলো কেবল তার সম্প্রদায়ের পথ প্রদর্শনার্থে। অর্থাৎ তার নবুয়ত সার্বজনীন ছিলো না। একথার সমর্থনে রয়েছে হজরত জাবের কৰ্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, আমাকে দান করা হয়েছে এমন পাঁচটি বিশেষত্ব, যা আমার পূর্বের কোনো নবী পাননি । যেমন__ ১. আমার শক্ররা এক মাসের পথের সমান দূরে থেকেও আমার ভয়ে সন্ত্রস্ত থাকে ২. পৃথিবীর সকল স্থানের মৃত্তিকাকে আমার জন্য করা হয়েছে মসজিদ, তাই আমার উম্মত পৃথিবীর যে কোনো স্থানে নামাজ পাঠ করতে পারে ৩. যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে কেবল আমার ও আমার উম্মতের জন্য 8. আমাকে দেওয়া হয়েছে মহাশাফায়াতের অধিকার ৫. পূর্ববর্তী নবীগণকে পাঠানো হয়েছিলো তাদের আপন আপন সম্প্রদায়ের লোকদের পথপ্রদর্শনার্থে । আর আমি প্রেরিত হয়েছি বিশ্বমানবতার পথপ্রদর্শনের জন্য । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে ছয়টি বৈশিষ্ট্যের কথা। সেখানে আবার শাফাআতের উল্লেখ নেই । তৎপরিবর্তে বলা হয়েছে _ আমি প্রেরিত হয়েছি সমগ্র সৃষ্টির জন্য । আর আমাতেই সমাপ্ত করা হয়েছে নবুয়তের প্রবাহ । এখানকার ‘আরসালনা’ (আমি প্রেরণ করেছিলাম) কথাটির মধ্যে নিহিত রয়েছে ‘এই নির্দেশসহ’ বা ‘একথা জানাতে’ বক্তব্যটি । সেই নির্দেশনাটি বা করো তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসবার পূর্বে" । অর্থাৎ আমি নবী নুহকে এই মর্মে তাফসীরে মাযহারী/১১৫
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।