রসুল! আপনি যখন জানেনই যে, আমি সতত-স্বাধীন অভিপ্রায়ধারী, সর্বজ্ঞ ও সর্বশক্তিধর, তখন অংশীবাদীদের শাস্তিদানের বিষয়টি সম্পূর্ণরূপে আমার উপরে ছেড়ে দিন। আমি তো তাদেরকে যথাসময়ে যথোপযুক্ত দণ্ডদান করবোই । আপনি ব্যাপৃত থাকুন আপনার প্রচারকর্মে। আর তাদেরকে উপেক্ষা করুন । সাময়িক যে কৌতুক এই নিয়ে মেতে থাকুক । উত্তরোত্তর বাড়তে থাকুক তাদের পাপের বোঝা । হোক তারা আরো অধিক শাস্তির উপযুক্ত ৷ এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে _ ‘সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো উপসনালয়ের দিকে ধাবিত হচ্ছে'। একথার অর্থ পুনরুত্থান দিবসে সত্যপ্রত্যাখ্যানকারীরা কবর থেকে উঠেই দৌড়াতে থাকবে দিকে ধাবিত হয়, কে কার আগে ভক্তি জানাবে, সেই উদ্দেশ্যে । তবে এমতো কর্ম তারা করে হর্ষোৎফুল্ল হয়ে, কিন্তু তখন তারা এরকম করবে ভয়ে, বাধ্য হয়ে । এভাবেই তখন মহাশাস্তিকে অভ্যর্থনা জানাতে বাধ্য হবে তারা। কালাবী এখানকার 'নুসুব’ শব্দটির অর্থ করেছেন _ পতাকা, কেতন। অর্থাৎ সেনাবাহিনী যেমন তাদের পতাকাতলে একত্রিত হয়, তেমনি তারা তখন সমবেত হবে মহাসমাবেশস্থলে ৷ শেষোক্ত আয়াতে (88) বলা হয়েছে _ ‘অবনত নেত্ৰে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিলো তাদেরকে’ এখানে “‘খশিয়াতান আবৃসরুহুম’ অর্থ অবনত নেত্রে, যেরকম নত দৃষ্টিতে অধোবদনে দাড়িয়ে থাকে লাঞ্ছিত অপরাধীরা । তাই পরক্ষণেই বলা হয়েছে ‘হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে’। আর ‘এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা একটি পৃথক বাক্য । আল্লাহ্ই সমধিক জ্ঞাত ৷ সূরা নূহ এই সুরাখানিও অবতীর্ণ হয়েছে মহাপুণ্যধাম মক্কায় । সুরাখানি ২ রুকু এবং ২৮ আয়াতবিশিষ্ট । সূরা নূহ £ঃ আয়াত ১, ২, ৩, 8 ovis Dns Mls SYS Gs B38 5S UENCE LENE
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।