স্বসূত্রে বাগবী লিখেছেন, হজরত বিশার ইবনে জাহাশ বর্ণনা করেছেন, রসুল স. একবার তার হাতের তালুতে তার মুখের সামান্য পরিমাণ থুথু নিয়ে বললেন, আল্লাহ্ বলেন, হে আদম সন্তান! তোমরা আমার পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে পারবে কীভাবে? তোমাদেরকে তো আমি গঠন করেছি এমনি এক তুচ্ছ বস্তু থেকে । তারপর দিয়েছি আকৃতি, প্রকৃতি, শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য । এরপর তুমি বড় হলে। হলে বস্তরাবৃত। শুরু করলে উপার্জন । কুক্ষিগত করলে সম্পদ । এরপর প্রাণপাখি যখন তোমার দেহপিঞ্জর ছেড়ে চলে যাবে, তখন তো আসতেই হবে আমার সকাশে। তখন মহাসত্যের স্বীকৃতি প্রদান করা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর থাকবে না। কিন্তু কী লাভ হবে তখন আমাকে স্বীকার করে। তখন ইমান গ্রহণ ও সৎকর্ম সম্পাদনের সময় নয়। তখন তো দেওয়া হবে সকলের কৃতকর্মসমূহের যথাপ্রতিফল । অথবা আলোচ্য আয়াতের মর্মার্থ হবে এরকম __ ইমান ও সৎকর্ম ব্যতিরেকে কেউ বেহেশতে প্রবেশ করবে, এরকম তো কখনো হতে পারেই না। একথা তো তোমরা ভালো করেই জানো? জানো না? আমি তো বলেই দিয়েছি _ আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল এই উদ্দেশ্যে যে, তারা কেবল আমার ইবাদত করবে। হবে আমার পরিচয়ধন্য । সুতরাং এ পৃথিবীতে ইমান ও শুভ আমলসহ জীবন যাপন করা তো তোমাদের জন্য অবশ্য কর্তব্য । এ কর্তব্য পালন ব্যতিরেকে তোমরা জান্নাতে প্রবেশাধিকার পাবে কি? নিশ্চয় না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির__ নিশ্চয়ই আমি সক্ষম (৪০) তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই’ (৪১) । এখানে ‘উদয়াচল ও অস্তাচল’ অর্থ নক্ষত্রপুঞ্জের, অথবা সূর্য-চন্দ্রের উদয়স্থল ও অস্তস্থূল। এভাবে বক্তব্যটি দাড়ায় হে মানুষ! আমিই উদয়াচল ও অস্তাচলের অধিপতি । একক অধীশ্বর সমগ্র সৃষ্টির । সুতরাং আমি শপথ করে বলছি _ কোরআন আমার বাণী এবং মোহাম্মদ মোস্তফা আমারই রসুল । তোমরা একথা সর্বান্তঃকরণে বিশ্বাস করো । তাহলেই হতে পারবে জার্নাতবাসী । কেনো গর্ব করো? কেনো প্রদর্শন করো উন্নাসিকতা । তোমাদের জীবন-মৃত্যু-জীবনোপকরণ সবকিছুই তো আমার অভিপ্রায় ও ক্ষমতার অধীন। আমি তো ইচ্ছা করলে এক মুহূর্তে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারি। তদস্থলে সৃষ্টি করতে পারি এমন মানবগোষ্ঠীকে, যারা হবে তোমাদের চেয়ে উত্তম যারা সর্বান্তঃকরণে মেনে নিবে আমার বাণী ও আমার বার্তাবাহককে । তোমরা কি জানো না, অক্ষমতার স্পর্শ থেকে আমি চিরমুক্ত, চিরপবিত্র । এরপরের আয়াতে (8৪২) বলা হয়েছে _ ‘অতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও ক্রীড়া- কৌতৃকে মত্ত থাকতে দাও, যে দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিলো, তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত’ । একথার অর্থ__ হে আমার প্রিয়তম তাফসীরে মাযহারী/১১৩
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।