Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে _ ‘ফা মা লিল্‌ লাজীনা কাফার’। এর অর্থ কাফেরদের কী হলো? তারা এমন করছে কেনো? এখানকার “ফামা’ কথাটির ‘ফা’ অব্যয়টি কারণপ্রকাশক । আর মা’ প্রশ্রবোধক। এভাবে কথাটির মাধ্যমে এখানে শাসানো হয়েছে মক্কার পৌত্তলিকদেরকে ৷ বাগবী লিখেছেন, তাদের একটি দল ব্যস্ত-সমস্ত হয়ে রসুল স. এর কোরআন পাঠ শুনতে আসতো । কিন্তু তাদের উদ্দেশ্য ছিলো অশুভ । তাই মনোযোগী তারা হতো না। বরং কোরআন নিয়ে করতো নানাপ্রকার ব্যঙ্গ- কৌতুক । তাদেরকে ধমক দেওয়ার জন্যই এখানে বলা হয়েছে কী হলো তাদের? আল্লাহ্‌র বাণী ও তার রসুলের সঙ্গে তারা এমন আচরণ করছে কোন সাহসে? এরপর বলা হয়েছে _ ‘ক্ববালাকা মুহৃত্বিয়ীন’ (তারা বুক টান টান তোমার দিকে ছুটে আসছে) ৷ “মুহৃত্বিয়ীন’ অর্থ উন্নত মস্তকে বুক টান টান করে ছুটে আসা । এরকম বলেছেন বাগবী। আর 'কামুস’ রচয়িতা লিখেছেন, 'হাত্ববআ’ হাত্বাআা’ এবং ‘হাত্বআ’ন’ অর্থ ভীত-সন্ত্রস্ত হয়ে কোনো নিদিষ্ট দিকে লক্ষ্য করে অতিদ্ি্ততার সঙ্গে ছুটে আসা । আর ‘আহ ত্বাআ’ অর্থ ছুটে আসা বুক টান টান করে উন্নাসিকতার সঙ্গে । পরের আয়াতে (৩৭) বলা হয়েছে _ ‘দক্ষিণ ও বাম দিক থেকে, দলে দলে’ এখানকার ‘ই’খীন’ বহুবচন ‘ই’যাতুন’ এর । এর অর্থ পৃথক পৃথক বসতি, ডান ও বাম দিকের সকল জনপদ । ‘কামুস’ গ্রন্থে রয়েছে, ‘ই’যাতৃন’ অর্থ দলবদ্ধ মানুষ । এরপরের আয়াতে (৩৮) বলা হয়েছে _ ‘তাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাকে দাখিল হতে হবে প্রাচুর্যময় জান্নাতে’? মক্কার মুশরিকেরা পরকাল __ বেহেশত-দোজখ এসকল কিছু বিশ্বাসই করতো না। আবার কখনো কখনো বলতো, পরকাল যদি থাকেও, তবে সেখানেও আমরা হবো এখানকার মতো ধনাঢ্য, কুলীন ও প্রতাপশালী। সুতরাং জান্নাত থাকলে সে জান্নাতও থাকবে আমাদেরই অধিকারে। তাদের এমতো অপবচনের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । এখানে স্পষ্ট করে এই প্রশ্রটি করা হয়েছে যে, জান্নাতপ্রাপ্তির জন্য প্রয়োজন ইমান ও সৎকর্ম । সুতরাং এপথের বিরোধিতা করে জান্নাত লাভের আশা করা কি ঠিক? এখানে হামযা’ অক্ষরটি প্রশ্নরটিকে করেছে অস্বীকৃতিজ্ঞাপক । এরপরের আয়াতে (৩৯) বলা হয়েছে _ ‘কখনো না, আমি তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি, তা তারা জানে’ । একথার অর্থ তারা যা কামনা করে, তা দুরাশামাত্র । কখনোই তা বাস্তবায়িত হবে না। তারা তো জানেই যে, এক ফোটা অপবিত্র পানি থেকে আমি সৃষ্টি করেছি তাদেরকে ৷ ওই অনুল্লেখ্য সলিলবিন্দুটুকুর কী মর্যাদা রয়েছে যে, সে দাবি করতে পারে জার্বাতের ৷ হ্যা দাবি করতে পারতো, যদি ইমান আনতো এবং যাপন করতো সৎকর্মশোভিত জীবন কিন্তু তা তো তারা করেনি । সুতরাং জান্নাত তাদের জন্য চিরনিষিদ্ধ । এখানে ‘কাল্লা’ অর্থ কখনো নয়। অর্থাৎ অংশীবাদীদের জান্নাতগমনের ঘটনা কস্মিনকালেও ঘটবে না। তাফসীরে মাযহারী/১১২

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।