হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, চারটি অপবৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সে অবশ্যই মুনাফিক । একটি পাওয়া গেলে সে মুনাফিক এক চতুর্থাংশের, যতোক্ষণ না সে তা পরিত্যাগ করবে। ওই চারটি অপবৈশিষ্ট্য হচ্ছে _ মিথ্যাবাদিতা, আমানতের খেয়ানত, প্রতিশ্রুতিভঙ্গ, অশ্লীল কথন । আবু দাউদ তার গ্রন্থে লিখেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আবীল হুমাম বর্ণনা করেছেন, রসুল স. যখন রেসালতের দায়িত্ব পাননি, তখন তার সঙ্গে আমার ক্রুয়- বিক্ৰয় হতো । একবার একস্থানে তাকে আমি বললাম, অপেক্ষা করুন, আমি একটু পরেই ফিরে এসে আপনার পাওনা পরিশোধ করে দিবো । আমি বাড়িতে এসে কথাটা ভুলেই গেলাম ৷ মনে পড়লো তিন দিন পর । আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখতে পেলাম রসুল স.কে। তিনি স. শুধু বললেন, তুমি আমাকে কষ্ট দিলে। তিনদিন ধরে আটকে রাখলে । এরপরের আয়াতে (৩৩) বলা হয়েছে _ ‘আর যারা তাদের সাক্ষ্যদানে অটল’ ৷ এখানে “সাক্ষ্যদানে অটল’ অর্থ যারা সাক্ষ্যের মধ্যে কোনো রদবদল ঘটায় না, সাক্ষ্য গোপন করে না আংশিক কিংবা সামগ্রিকভাবে ৷ সাক্ষ্যেরও রয়েছে দু'টি দিক__ একটি সম্পৃক্ত আল্লাহ্র আধিকারের সঙ্গে এবং অপরটি অধিকারের সঙ্গে বান্দার । যেমন আল্লাহ্র এককত্বজ্ঞাপক সাক্ষ্য ‘লা ইলাহা ইল্লান্সহ্’, রেসালতের সাক্ষ্য ‘মুহাম্মাদুর রসুলুল্লহ্’; চাদ দেখার সাক্ষ্য, আল্লাহ্র কোনো বিধান কার্যকর করা সম্পর্কিত সাক্ষ্য ইত্যাদি । আর বান্দার অধিকার সম্পৃক্ত সাক্ষ্য হচ্ছে ক্রয়- বিক্ৰয়, দেনা-পাওনা, বিবাহ-শাদী ইত্যাদি বিষয়ক সাক্ষ্য। অর্থাৎ উভয়বিধ সাক্ষ্যদানের ব্যাপারে যারা এমতো অটল থাকে যে, লোকনিন্দা বা লোকরঞ্জন কোনো কিছুর দিকে ভ্রক্ষেপ মাত্র করে না, সে সাক্ষ্য পিতা-মাতা আত্মীয়-স্বজন এমনকি নিজেদের বিরুদ্ধে গেলেও ৷ এরপরের আয়াতে (৩৪) বলা হয়েছে _ ‘এবং নিজেদের সালাতে যত্নবান’ । একথার অর্থ আর যারা নামাজের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়বিধ সৌন্দর্যের প্রতি থাকে সতত সতর্ক। নামাজ পাঠ করে একাগ্ৰচিত্তে, সঠিক সময়ে, ফরজ, সুন্নত, মোস্তাহাব সকল নিয়মকানুনের যথাবাস্তবায়নসহযোগে ৷ উল্লেখ্য, এখানে নামাজ সম্পর্কে বলা হয়েছে দু'বার । একবার ২২ সংখ্যক আয়াতে এবং আর একবার আলোচ্য আয়াতে ৷ দুই স্থানে আলোচনার ধরন পৃথক । আর বারংবার বিষয়টি উল্লেখ করাতে একথাই প্রতীয়মান হয় যে, ইসলামের অন্যান্য স্তম্ভ অপেক্ষা নামাজই সর্বাধিক গুরুত্বপূর্ণ । এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে_ ‘তারাই সম্মানিত হবে জান্নাতে’ । একথার অর্থ _ এতোক্ষণ ধরে যে সকল শুভ বৈশিষ্ট্যের উল্লেখ করা হলো, সে সকল বৈশিষ্ট্যসম্পন্ন যারা, তারাই চিরসুখময় জান্নাতে হবে সম্মানিত । তাফসীরে মাযহারী/১১০
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।