Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

অভিসম্পাতগ্রস্ত । ইজদী হাদিসটি সংকলন করেছেন তার ‘জুয়াফা’ গন্থে। ইবনে জাওজী তার ‘জুযীয়াত’ গ্রন্থে হাসান ইবনে আরাফা সূত্রে উল্লেখ করেছেন, সাত ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ্‌ সদয় দৃষ্টি দিবেন না। তন্মধ্যে এক ধরনের হচ্ছে হস্তমৈথুনকারী । অবশ্য বর্ণনাটির সূত্রপ্রবাহ শিথিল । ELBE LD ৩৩, ৩৪, ৩৫ ১ 7 ] 24k 9s E554) 3 IBD 2A 5 Ee ed BS eto sds E5520 Ue BSL GI ॥ এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, ॥ আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল, ॥ এবং নিজেদের সালাতে যত্ববান_ ॥ তাহারাই সম্মানিত হইবে জার্নাতে। প্রথমে বলা হয়েছে _ ‘এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে’ । আমানত রক্ষা করার অর্থ গচ্ছিত বস্তু যথাযথভাবে তার মালিককে ফেরত দেওয়া আল্লাহ্র দেওয়া আমানতও রক্ষা করতে হয় মানুষকে । তার বিধানও আমানত ৷ সুতরাং থাকতে হবে আল্লাহ্‌ কর্তৃক নিষিদ্ধ বিষয়াবলী থেকে । আমাদের অস্তিত্ব অঙ্গ-প্রতঙ্গ- শরীর-আত্মা এ সকলকিছুও আল্লাহ্‌র দেওয়া আমানত সুতরাং এসকলকিছুকেও সতত রাখতে হবে তার সন্তোষ ও স্মরণানুকূল। পরিতুষ্ট থাকতে হবে তিনি যেভাবে রাখেন, সেভাবেই ৷ বিপদে অবলম্বন করতে হবে ধৈর্য এবং সচ্ছলতায় ইত্যাদির বেলাতেও আমানত রক্ষা করা অত্যাবশ্যক । তেমনি পরিপূরণ করে মানুষের সঙ্গে কৃত প্রতিশ্তিও ৷ আল্লাহ্র সঙ্গে অঙ্গীকার অর্থ ওই অঙ্গীকার যা সম্পাদিত হয়েছিলো রহের জগতে, পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ্‌ তখন বলেছিলেন, আমি কি তোমাদের প্রভুপালনকর্তা নই? সকলে বলেছিলো, অবশ্যই । পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিক পর্যায়েও প্রতিশ্রুতি রক্ষা করে চলা অত্যাবশ্যক ৷ উল্লেখ্য, প্রতিশ্রুতিভঙ্গ করা কপটাচারীদের বৈশিষ্ট্য । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মুনাফিকদের স্বভাববৈশিষ্ট্য তিনটি মিথ্যা বচন, প্রতিশ্রুতি চুর্ণন, গচ্ছিত সম্পদ আত্মসাত ৷ মুসলিমের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ যদিও সে নামাজ- রোজা করে এবং দাবি করে, সে মুসলমান । তাফসীরে মাযহারী/১০৯

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।