একটি জিজ্ঞাসা ঃ ‘মা মালাকাত আইমানুহুম’ কথাটির অন্তর্ভুক্ত ক্রীতদাস- ক্রীতদাসী উভয়েই ৷ সুতরাং বুঝতে হবে উভয়কে কাজকর্মে ব্যবহার করা বৈধ। তাহলে হাদিস কিংবা কিয়াসের মাধ্যমে কথাটির অন্যরকম ব্যাখ্যা করা হবে কেনো? কেনো বলা হবে, ক্রীতদাসী সম্তোগ্যা, অথচ ক্রীতদাস সম্ভোগ্য নয়? জবাব ঃ আলেমগণের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, আলোচ্য আয়াত সাধারণার্থক নয়, বিশেষার্থক ৷ তাছাড়া স্ত্রী ও ক্রীতদাসীকেও তো সব সময় সম্ভোগ করা যায় না। যেমন খতুবতী অবস্থায়, জেহার অবস্থায় । দুধ সম্পর্কীয় ক্রীতদাসীর সঙ্গেও সহবাস অসিদ্ধ । এ সকলক্ষেত্রেও সিদ্ধান্ত গহণ করা হয়েছে একক বর্ণিত হাদিস ও কিয়াস (তৃল্যমূল্যতা) দ্বারা । কোরআনের সাধারণ বিধানকে এভাবে সুনির্দিষ্ট করা সিদ্ধ । আবার মহিলা মালিকও তার ক্রীতদাসের সম্তোগ্যা হতে পারবে না। কেননা তা হবে এখানকার ‘আ'লা’ (উপরে) কথাটির বিপরীত ৷ অর্থাৎ মনিবের মর্যাদা সব সময় গোলামের উপরেই থাকবে, নিচে কখনোই নয়। ‘ফাইন্নাহুম গইরু মালুমীন’ অর্থ এতে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ স্ত্রী ও ক্রীতদাসীকে সম্ভোগ করা নিন্দনীয় তো নয়ই, বরং প্রশংসনীয় । তবে এমতাবস্থাতেও তাদেরকে হতে হবে খতুস্রাব ও সন্তান প্রসবপরবর্তী অপবিত্রতা (নেফাস) থেকে পবিত্র । ‘তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী’ অর্থ স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য কোনো নারীকে কামসহচরীরূপে কামনা যদি কেউ করে, সে অবশ্যই শরিয়তের দৃষ্টিতে হবে অপরাধী । রসুল স. বলেছেন, পর নারী দেখে যদি কেউ চঞ্চল হয়ে পড়ে, তবে তার উচিত তৎক্ষণাৎ আপন পত্নীর সঙ্গে মিলিত হওয়া । কেননা তার কাছে যা আছে, তা আছে এর কাছেও ৷ হজরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন দারেমী । একটি পর্যালোচনা £ঃ আলোচ্য আয়াতের মাধ্যমে আরো প্রমাণিত হয়, মুতআ (সাময়িক বিবাহ) অবৈধ । কেননা এধরনের রমণী স্ত্রী ও ক্রীতদাসী কোনোটাই নয়। স্ত্রী হলে তার সন্তানেরা তাদের পিতার সম্পত্তির অংশীদার হতো । কিন্তু তাতো তারা হয় না। যারা মুতআকে সিদ্ধ বলে, তাদের মতেও হয় না। সুতরাং মুতআকৃত রমণী স্ত্রী নয়, ক্রীতদাসীও নয় । অতএব মুতআ নাজায়েয । আলোচ্য আয়াত থেকে বাগবী এই প্রমাণটিও উদ্ধার করেছেন যে, হস্তমৈথুনও অবৈধ । অন্যান্য আলেমও এরকম বলেন। আতার উক্তি উদ্ধৃত করে ইবনে জুরাইজ বলেছেন, হস্তমৈথুন মাকরহ্ । আতা এরকমও বলেছেন যে, আমি শুনেছি, কিছুসংখ্যক লোক মহাবিচারের দিবসের মহাসমাবেশে উপস্থিত হবে গর্ভবতী হস্ত নিয়ে । আমার মনে হয়, তারাই হস্তমৈথুনকারী । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আল্লাহপাক ওই লোকদেরকে শাস্তি দিবেন, যারা তাদের লজ্জা স্থান নিয়ে খেলা করে। আমি বলি, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আনাস থেকে। হাদিসটি এই__ রসুল স. বলেছেন, যে স্বীয় হস্তের সঙ্গে বিবাহকর্ম করে, সে তাফসীরে মাযহারী/১০৮
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।