Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

অসন্তোষ ও শাস্তির ভয়ে এখন থেকেই সুসম্পন্ন করতে থাকে নামাজ-জাকাত ও অন্যবিধ নির্দেশ-নিষেধাজ্ঞাদি। কেননা তারা একথাও ভালোভাবে জানে ও বিশ্বাস করে যে, আল্লাহ্‌ সতত স্বাধীন অভিপ্রায়ধারী । সকল প্রকার মুখাপেক্ষিতা থেকেও তিনি চিরপবিত্র। সুতরাং যারা বিশ্বাসী ও জ্ঞানী, তারা কিছুতেই তার কৃত পুণ্যকর্মের উপরে নির্ভরশীল হতে পারে না। হতে পারে না তীর অসন্তোষ ও শাস্তির ব্যাপারে নিঃশঙ্কচিত্ত । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘এবং যারা নিজেদের যৌনঅঙ্গকে সংযত রাখে (২৯), তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না-(৩০) তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী’ (৩১) । এখানকার “ফুরজ্ব’ শব্দটি ‘ফরজ্ব’ এর বহুবচন। এর অর্থ পুরুষ ও নারীদের যৌন অঙ্গ । যৌন অঙ্গকে সংযত রাখে অর্থ নিষিদ্ধ পদ্ধতিতে রতিকর্ম সম্পাদন করে না, করে বৈধভাবে । আপন স্ত্রী অথবা নিজস্ব ক্রীতদাসীর সঙ্গে । হল্‌্লা আ’লা আষ্ওয়াজ্বিহিম আও মা মালাকাত আইমানুহুম’ অর্থ তাদের পত্নী অথবা অধিকারভূত দাসী ব্যতীত ৷ ব্যতিক্রমীটি এখানে পার্থক্যসূচক । আর ‘আ'লা’ (উপর) অব্যয়টি এখানে ব্যবহৃত হয়েছে ‘মিন’ (হতে) অর্থে । এভাবে বাক্যটি সম্পর্কযুক্ত হবে আগের ‘সংযত রাখে’ কথাটির সঙ্গে । যেমন বলা হয়__ ‘আহ্‌ফিজ আ’লা ইনানি ফারাসী’ (আমার ঘোড়ার সঙ্গে প্রতিযোগিতা থেকে বিরত থাকো) । এখানে ‘আ'লা’ ব্যবহৃত হয়েছে ‘মিন’ অর্থে । অথবা ‘আ'লা আয্ওয়াজ্বিহিম’ বাক্যটি এখানে অবস্থা প্রকাশক । আর ‘আ'লা’ এখানে স্বঅর্থেই ব্যবহৃত । এমতাবস্থায় বক্তব্যটি দাড়ায় তারা সর্বাবস্থায় তাদের লজ্জাস্থানকে সংযত রাখে ব্যতিক্রম কেবল স্বামী ও ্ত্রী। কেননা স্বামী-স্ত্রীর রতিবিহার বৈধ । মানুষ বিবেকসম্পনন সৃষ্টি, সে মুক্ত হোক, অথবা হোক ক্রীতদাস । সেকারণে আরবী ভাষায় মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় ‘মান’ সর্বনামটি ৷ কিন্তু দেখা যায় ক্রীতদাসীর ক্ষেত্রে এখানে সর্বনামরূপে ব্যবহৃত হয়েছে ‘মা’ । অথচ “মা’ সর্বনাম ব্যবহার করা হয় বিবেকহীন সৃষ্টির ক্ষেত্রে । এরকম করার কারণ হচ্ছে ক্রীতদাস- ক্রীতদাসীরা বিবেকসম্পন্ন হলেও স্বাধীন নয়। সেদিক থেকে তারা বিবেকহীন সৃষ্টির মতোই ৷ তাদেরকে জীবনযাপনও করতে হয় তাদের মালিকের ইচ্ছায় । তারা হবে সীমালংঘনকারী’ অর্থ স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য কারো সঙ্গে রতিকর্ম করলে তা হবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ । কেননা তা স্পষ্টতই শরিয়ত লংঘন । আর এখানে “মালাকাত’ কথাটির অর্থ করা হয়েছে কেবল ক্রীতদাসী, ক্রীতদাস নয়। কেননা ক্রীতদাসকে সম্ভোগ করা যায় না। এ সম্পর্কে যথাব্যাখ্যা তাফসীরে । তাফসীরে মাযহারী/১০৭

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।