Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তকদীর তাকে প্রভাবান্বিত করে। ফলে সে শুরু করে শুভজীবন এবং সে পৃথিবী থেকে চলে যায় জান্নাতে গমনের যোগ্য হয়ে । উল্লেখ্য, তকদীরের ভালো-মন্দের উপরে বিশ্বাস রাখার নাম ইমান । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে _ “যারা তাদের সালাতে সদা প্রতিষ্ঠিত" । একথার অর্থ যারা নামাজে তাদের দৃষ্টিকে নিয়ত নিবদ্ধ রাখে সেজদার স্থলে, আর হৃদয়কে একাগ্র রাখে কেবল আল্লাহ্র দিকে। সুরা মু’মিনুনের এক আয়াতেও এরকম বলা হয়েছে। যেমন, “যারা তাদের নামাজে থাকে বিনয়াবনত’। ৩৪ সংখ্যক আয়াতেও বলা হয়েছে ‘এবং নিজেদের সালাতে যত্নবান’ । কিন্তু সেখানকার বক্তব্য ভিন্ন । এখানে বলা হয়েছে নামাজের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার সৌন্দর্যের পরিপূর্ণতা সাধন করার কথা । ‘সালাতে সদা প্রতিষ্ঠিত’ থাকার মর্মার্থ _ এটাই । স্বসূত্রে বাগবী লিখেছেন, আবুল খায়ের একবার হজরত উকবা ইবনে আয়াতখানির মর্মার্থ কী? তিনি বললেন, যে নামাজ পাঠকালে সামনে পিছনে ডাইনে বায়ে তাকায় না। আহমদ, আবু দাউদ, নাসাঈ । হজরত আবু জর সূত্রে দারেমী সংকলন করেছেন, রসুল স. বলেছেন, নামাজী যতক্ষণ নামাজে মনোনিবদ্ধ রাখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌ও সরাসরি তার দিকে লক্ষ্য রাখেন । যখন সে তার মনোযোগ ছিন্ন করে, তখন আল্লাহ্‌ৃও ফিরিয়ে নেন তার বিশেষ দৃষ্টি । সুনানে কবীর’ গ্রন্থে বায়হাকী বর্ণনা করেছেন, হজরত আনাস বলেছেন, রসুল স. আমাকে এই মর্মে সাবধান করে দিয়ে বলেছেন, আনাস! নামাজে তোমার দৃষ্টিকে নিবদ্ধ রেখো সেজদার স্থানে । হজরত আনাস থেকে তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নামাজ পাঠকালে এদিক সেদিক লক্ষ্য করার অর্থ নামাজকে বিনষ্ট করা । উল্লেখ্য, একাগ্রচিত্ততাসহ নামাজ পাঠের অনুষঙ্গ হিসেবে সেজদার স্থলে দৃষ্টি নিবদ্ধ রাখার বিষয়টি অত্যন্ত মূল্যবান । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে (২৪) যাচনাকারী ও বঞ্চিতের’'(২৫) ৷ একথার অর্থ তারা সালাতে সদা প্রতিষ্ঠিত তো থাকেই, তদুপরি পরিপূরণ করে যাচনাকারী ও বঞ্চিতদের অধিকার । অর্থাৎ জাকাত গ্রহিতাদের যে প্রাপ্য তার সম্পদের মধ্যে রয়েছে, সে প্রাপ্য যে পরিশোধ করে যথারীতি । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে (২৬) ৷ আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্তস্ত (২৭) নিশ্চয় তাদের প্রতিপালকের শাস্তি থেকে নিঃশংক থাকা যায় না’ (২৮) । একথার অর্থ_ আর তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মহাবিচারের দিবসে প্রত্যেককে তাদের কৃতকর্মের হিসাব দিতে হবেই সেকারণেই তো তারা পার্থিব দুখ- সুখে চঞ্চল ও কৃপণ হয় না। ধারণ করে ধৈর্য, পালন করে কৃতজ্ঞতা । আল্লাহ্‌র তাফসীরে মাযহারী/১০৬

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।