হাবীব সূত্রে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বিশ্বাসীদের কর্মকাণ্ড বিস্ময়কর ৷ তাদের প্রতিটি কর্মই কল্যাণার্জক। তারা দুঃখে ধৈর্যধারণকারী এবং সুখে কৃতজ্ঞতা প্রকাশকারী । তাই তাদের জীবনের সম্পূর্ণ পরিসর কল্যাণমণ্ডিত এমতো বক্তব্যের অনুকূল ওই আয়াত, যেখানে বলা হয়েছে ‘সকল মানুষ রয়েছে ধ্বংসের মধ্যে, তারা ব্যতীত, যারা বিশ্বাস করে, সত্যাধিষ্ঠিত থাকে এবং অবলম্বন করে ধৈর্য’ । অথবা বলা যেতে পারে, এখানকার ‘ইল্লা’ (ব্যতীত) ব্যতিক্রমীটি পার্থক্য নিৰ্ণায়ক । আর ১৯ সংখ্যক আয়াতের ‘আল ইন্সান’ সীমিতার্থক । এমতাবস্থায় বক্তব্যটি দীড়াবে_ যে ব্যক্তি সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করে, সে-ই জন্মগতভাবে থাকে অঙস্থিরচিত্ত, সংকীর্ণচেতা, লোভী । বিশুদ্ধচিত্ত বিশ্বাসীরা কখনো এরকম নয় । তারা নামাজ আদায় করে, এখতিয়ার করে সবর এবং শোকর ৷ উল্লেখ্য, এরকম হয় আসলে প্রত্যেকের উৎসস্থলের (মাবৃ্দায়ে তাইয়ুনের) প্রভাবে । হজরত উৎসস্থল এবং তাদের প্রতিপালনকারী হচ্ছে আল্লাহ্র গুণসমূহ । যেমন ‘হাদী’ (হেদায়েত দানকারী) হচ্ছে বিশ্বাসীদের উৎসস্থল । আর অবিশ্বাসীদের উৎসস্থল হচ্ছে ‘আল মুদ্বিল্লু' (পথভ্রষ্টকারী)। প্রত্যেকের পার্থিব জীবনে প্রতিভাসিত হয় তাদের আপন আপন উৎ্সস্থলের ক্রিয়া-প্রতিতক্রিয়া। তাই এখানে কেউ হয় ইমানদার, কেউ কাফের । রসুল স. বলেছেন, মানবজাতি যেনো বিভিন্ন খনি । খনি হয় সোনা, চাদি ও অন্যান্য অনেককিছুর । তাই মূর্খতার যুগে যে শষ্য, ইসলাম গ্রহণের পর ইসলামী যুগেও সে উত্তম । মাতা মহোদয়া আয়েশা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ কিছুসংখ্যক মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য । তারা জান্নাতপ্রাপ্তির যোগ্যতাসম্পন্ন থাকে তাদের পিতৃপৃষ্ঠের অবস্থানের সময়েই । আবার কিছুসংখ্যক মানুষকে তিনি বানিয়েছেন জাহান্নামের জন্য । তারাও তাদের পিতৃপৃষ্ঠটে থাকতেই যোগ্যতাধারী হয় জাহারামের ৷ মুসলিম । এধরনের কথা বলা হয়েছে আরো অনেক হাদিসে । যেমন __ ১. যদি তোমাকে বলা হয়, অমুক পাহাড় স্থানচ্যুত হয়েছে, তবুও তা হয়তো হবে বিশ্বাসযোগ্য, কিন্তু যদি শোনো, অমুক ব্যক্তি তার স্বভাব বদলিয়েছে, তবে তা বিশ্বাস কোরো না। ২. কেউ কেউ সারাজীবন ধরে সম্পাদন করে চলে জার্নাতানুকুল কর্ম। এভাবে এমন অবস্থায় সে পৌছে যে, জান্নাত ও তার মধ্যে ব্যবধান থাকে মাত্র এক বিঘত । এমতাবস্থায় তকদীর তার উপরে প্রবল হয়। ফলে সে এমন অপকর্ম করে, যার ফলে পণ্ড হয়ে যায় তার সকল পুণ্যকৰ্ম । শেষে সে পৃথিবী পরিত্যাগ করে জাহান্নামের উপযোগী হয়ে । আবার কিছুসংখ্যক লোক সারা জীবন ধরে অপকর্ম করে এমন অবস্থায় পৌছে যায় যে, তার এবং জাহান্নামের মধ্যে পার্থক্য থাকে মাত্র এক বিঘত ৷ হঠাৎ তাফসীরে মাযহারী/১০৫
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।