iE BDL AEN FEA : 0 না, কখনই নয়, ইহা তো লেলিহান অগ্নি, যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে। 0 জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল। 0 যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল। 0] মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থিরচিত্তরূপে । | যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী । | আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ; প্রথমোক্ত আয়াত চতুষ্টয়ের মর্মার্থ হচ্ছে_ না, কোনোকিছুই তখন মুক্তিপণ হিসেবে গৃহীত হবে না। দোজখে প্রবেশ করতে তাদেরকে হবেই । আর দোজখে রয়েছে কেবল লেলিহান আগুন। সে আগুন অহরহ তাদেরকে দগ্ধীভূত করবে। ফলে চামড়া খসে খসে পড়তে থাকবে তাদের শরীরের । সেই দোজখ তখন তাদেরকে আহ্বান জানাবে, যারা সত্যবিমুখ ও সত্যপ্রত্যাখ্যানকারী, যারা সম্পদপতি হওয়া সত্তেও জাকাত দেয় না, বরং ক্রমাগত স্কীত করে তুলতে থাকে সম্পদের পাহাড় । হননাহা লাজা’ অর্থ এটা তো লেলিহান অগ্নি । এখানকার ‘হা’ (এটা) সর্বনামটি বিবৃতিমূলক ৷ অথবা সর্বনামটি ওই আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত, যা নিহিত রয়েছে “শাস্তি’ কথাটির মধ্যে । অথবা সর্বনামটি এখানে অনির্ণেয়, দুর্বোধ্য যার বিশ্লেষণাত্মক শব্দ ‘লাজা’। বাগবী লিখেছেন, ‘লাজা’ দোজখের দ্বিতীয় দরোজার নাম। সেখানে রয়েছে বিশেষ ধরনের অতি তেজস্বী লেলিহান অগ্নি । “নায্যাআ’তাল লিশ্শাওয়া’ অর্থ যা গা থেকে চামড়া খসিয়ে নিবে। “শাওয়া’ অর্থ দুই হাত এবং দুই পা। অর্থাৎ লেলিহান অগ্নি তখন তাদের হাত-পাগুলো উপড়ে তুলে পৃথক করে দিবে। অথবা “শাওয়া’ হচ্ছে “শুয়াতুন’ এর বহুবচন, অর্থ মস্তিষ্কের চামড়া । অর্থাৎ মস্তিষ্কের চামড়া স্বথলক। অথবা হাতের মাংস স্থলনকারী । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ওই লেলিহান শিখা টেনে নিবে তাদের নিতম্ব। কালাবী বলেছেন, ওই জ্বলন্ত হুতাশন ভক্ষণ করবে গোটা মস্তিষ্কের ঘিলু । পুনরায় ঘিলু তৈরী করে দেওয়া হবে। পুনরায় তা গ্রাসিত হবে অগ্নি কর্তৃক । এভাবে ক্রমাগত শাস্তি দেওয়া হতে থাকবে তাদেরকে । তাদ্উ’ মান আদবারা ওয়া তাওয়াল্লা’ অর্থ জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিলো ও হয়েছিলো বিমুখ ৷ বলবে__ ওরে পামর! প্রবঞ্চক! পৌত্তলিক! আয়, আমার কাছে আয়। হজরত ইবনে আব্বাস তাফসীরে মাযহারী/১০২
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।