Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

EAA 2 42 2 Bafa sbss eins EE EE 0 কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন । | সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত 0 এবং পর্বতসমূহ হইবে রঙ্গীন পশমের মত, 0 এবং সুহৃদ সুহৃদের তত্ত্ব লইবে না, 0 উহাদিগকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর । অপরাধী সেই দিনের 0 তাহার স্ত্রী ও ভ্রাতাকে, 0 তাহার জ্ঞাতি-গোষ্ঠীকে, যাহারা তাহাকে আশ্রয় দিত 0] এবং পৃথিবীর সকলকে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয় । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে _ সত্যপ্রত্যাখ্যানকারীরা ধারণা করে, কিয়ামত অনেক দূরে, আর তা সংঘটিত হওয়ার সম্ভাবনাও দেখা যায় না, কিন্তু আমি তে প্রত্যক্ষ করছি, কিয়ামত অত্যাসন্ন। উল্লেখ্য, যা অবশ্যম্ভাবী, তাকে আসন্ন বলাই সঙ্গত । এরপরের আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে _ সেদিন কঠিন আকাশ হবে গলিত ধাতুর মতো তরল এবং শৈলশ্রেণী হবে রঙীন পশমের মতো অসংলগ্ন, আর তখন আপনজনেরা তাদের প্রিয়জনদের তত্ত্ব-তালাশ নিতে পারবে না। সকলেই হবে পর্যুদত্ত, ভীত-সন্তন্ত । এখানে “মুহলি’ অর্থ গলিত তামা । অথবা অন্য কোনো বিগলিত ধাতু । কিং তেলের গাদ। বায়হাকী বর্ণনা করেছেন, LE TE তখন আকাশ হয়ে যাবে বিবর্ণ । কখনো হবে বিগলিত তাম্ন, অথবা অন্য কোনো ধাতুর মতো তরল, আবার কখনো হবে তেলের গাদের মতো লোহিতাভ ৷ হবে বিদীর্ণ, শিথিল । ‘পৰ্বতসমূহ হবে রঙীন পশমের মতো’ অর্থ রঙ-বেরঙের তুলির পশমের মতো হয়ে যাবে তখন পাহাড়-পর্বতগুলো। এমনিতে পাহাড়গুলো হয় বিভিন্ন বর্ণের । তাই তখন উড়তে থাকা চূর্ণ-বিচূর্ণ পাহাড়গুলোকে দেখে মনে হবে, যেনো আকাশে ভেসে বেড়াচ্ছে রঙ-বেরঙের তুলি । আর ‘সুহৃদ সুহদের তত্ত্ব নিবে না’ অর্থ মানুষ তখন এতো অধিক বিপদাপন্ন হবে যে, বন্ধু-বান্ধবদের কথা জিজ্ঞেস মাত্র করবে না। এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে _ ‘তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর । অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে (১১), তার স্ত্রীকে ও ভ্রাতাকে (১২), তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিতো (১৩) এবং পৃথিবীর সকলকে যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়’ (১৪) । তাফসীরে মাযহারী/১০০

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।