Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ যদি স্বাভাবিক গতিতে পৃথিবী থেকে আরশে পৌছতে চায়, তবে তার সময় লাগবে পঞ্চাশ হাজার বৎসর । একারণেই সুফী সাধকগণ বলেন, আধ্যাত্মিক পথের পথিকগণের আত্মিক বিনাশন (ফানা) অর্জিত হয় আল্লাহ্‌পাকের প্রেমাকর্ষণে (জজবায়) নবী-রসুলগণ ও আধ্যাত্মিক শিক্ষাগুরু বা পীর-মোর্শেদের মাধ্যমে । মাধ্যমে ওই স্তর পর্যন্ত পৌছতে চায়, তবে তার সময় লাগবে পঞ্চাশ হাজার বৎসর । কিন্তু পঞ্চাশ হাজার বৎসর আয়ুবিশিষ্ট কেউই নয়। তাছাড়া পৃথিবী যে আরো পঞ্চাশ হাজার বৎসর টিকে থাকবে, তারও তো কোনো নিশ্চয়তা নেই । সুতরাং আল্লাহৃপাকের পক্ষ থেকে জজবা ও পীর-মোর্শেদের তাওয়াজ্জোহ্‌ (অভিনিবেশ) ব্যতিরেকে ফানা প্রাপ্তি অসম্ভব । তবে হ্যা, অতি নগণ্য সংখ্যক ব্যক্তি পীর-মোর্শেদ ব্যতিরেকেও ফানার স্তরে উন্নীত হতে পারেন । তাদের নিয়মটি হচ্ছে ওয়াইসী নিয়ম । অর্থাৎ ওয়ায়েস ক্রনী যেভাবে ফানা লাভ করেছিলেন, সেই নিয়ম৷ কিন্তু এমতোক্ষেত্রে রসুলে পাক স. এর রূহানী তাওয়াজ্জোহ অপরিহার্য । আর এটি একটি ব্যতিক্রমী নিয়মও বটে, সাধারণ নিয়ম নয় । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে ‘সুতরাং তুমি ধৈর্যধারণ করো, পরম ধৈৰ্য’ । একথার অর্থ হে আমার প্রিয়তম বার্তাবাহক! আপনি সত্যপ্রত্যাখ্যান- কারীদের শাস্তির ব্যাপারে অবলম্বন করুন অনুপম সহিষ্ণুতা । অসহিষ্ণু হবেন না মোটেও ৷ এখানে ‘ফাস্বির’ (ধৈর্যধারণ করো) কথাটির ‘ফা’ অব্যয়টি যোজক। এর যোগসূত্র রয়েছে প্রথম আয়াতের ‘এক ব্যক্তি চাইলো’ কথাটির সঙ্গে । এভাবে বক্তব্যটি দাড়ায় সত্যপ্রত্যাখ্যানকারীদের একজন চাইলো, শাস্তি ত্বরান্বিত হোক। এটা ছিলো তাদের উপহাস ৷ রসুল স. মনঃক্ষুণু হলেন। তাই আল্লাহ্‌ নির্দেশ দিলেন, হে আমার প্রিয়তম রসুল! আপনি তাদের ব্যঙ্গ-বিদ্রপের কারণে চাঞ্চল্য প্রকাশ করবেন না। নিশ্চয় যথাসময়ে যথোপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হবেই । নাফে বলেছেন, প্রথম আয়াতের প্রথম শব্দ ‘সাআ'লা’ (সে চাইলো, সে প্রশ্ন করলো) পরিগঠিত হয়েছে ‘সাইলান’ থেকে। সুতরাং বক্তব্যটি দাড়াবে _ হে আমার প্রিয়তম নবী! ধৈর্য ধরুন । অপেক্ষা করুন তাদের অপকর্মপ্রবাহ তাদেরকে ক্ৰমাগত নিয়ে চলেছে শাস্তির দিকেই । আর সে শাস্তি অত্যাসন্নও । সূরা মাআ'রিজ্ব ৪ আয়াত ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ EOP RSS NE TEE STE OED TSO CNIS AR DO ALSSIUS SS; 5) Rd BU SIN 53S sil 8S SIAN HH PE Le CNY 3 2 Gl SG SISAL তাফসীরে মাযহারী/৯৯

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।