Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানিফা বলেছেন, বায় সলম বিশুদ্ধ হওয়ার শর্ত সাতটি ৷ পণ্যপ্রদানের স্থান উল্লেখ থাকতে হবে। কোনো কোনো আলেম বলেছেন, মূল্য প্রদানের স্থানই পণ্য প্রদানের স্থান৷ ইম৷ম আজমের নিকট অষ্টম শর্তটি এই যে, মূল্য গ্রহণের সময় থেকে আদায়ের সময় পর্যন্ত বিক্রয়ের বস্তু বাজারে অথবা শহরে মওজুদ থাকতে হবে। জমহুরের নিকট এই শর্ত জরুরী নয়। আদায়ের সময় বিক্রয়ের বস্তু (বাজারে অথবা শহরে) সহজে পেয়ে যাওয়াই যথেষ্ট হবে (বিক্রয়কারীর কাছে আপন জমির ফসল না থাকলে অন্য স্থান থেকে কিনে এনে দিতে হবে)। কেননা আপন জমির ফসল দেয়ার শর্ত শরিয়ত নির্ধারণ করে দেয়নি। ইমাম আৰু হানিফার দলিল ওই হাদিসটি যা আবু দাউদ এবং ইবনে মাজা ইবনে ইসহাকের মাধ্যমে বর্ণনা করেছেন। এক নাজরানী ব্যক্তি এর বর্ণনাকারী । আসার আগেই আমি খোরমার বায় সলম করি। তিনি বললেন, এ রকম কোর না। আমি বললাম, কেনো? তিনি বললেন, রসুল স. এর যুগে এক ব্যক্তি এরকম করেছিলো। কিন্তু ওই বৎসর খেজুরের গাছণ্ডলোতে কোনো কলি আসেনি । তখন ক্রেতা বললো, আগামী বৎসর অথবা তার পরের বৎসর ফল এলে আমি আমার পাওনা উসুল করে নিবো। বিক্রেতা বললো, ঠিক আছে। কিন্তু ফল না এলে তোমার পাওনা বাতিল হয়ে যাবে। বচসা শুরু হলো। দুজনই তখন উপস্থিত হলেন রসুল স. এর দরবারে তিনি স. বিক্রেতাকে বললেন, সে কি তোমার গাছ থেকে তার পাওনা নিয়ে নিয়েছে? বিক্রেতা বললেন, না। তিনি স. বললেন, তবে তুমি তার মালকে হালাল মনে করছো কেনো? মূল্য ফিরিয়ে দাও । এরপর গাছে ফল না আসা পৰ্যন্ত আর কখনো বায় সলম কোর না। বোখারী, হজরত আবুল বোখতরী থেকে লিখেছেন, আমি হজরত ইবনে ওমরকে বায় সলম সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, খেজুরের ফুল বের হওয়ার সময় বেচাকেনা কোর না। ফল পরিণত না হওয়া পর্যত্ত অপেক্ষা করো। এরপর আমি হজরত ইবনে আব্বাসের নিকট এই ব্যাপারটি জানতে চাইলাম । তিনি বললেন, রসুল স. খেজুর বৃক্ষের ফুল প্রকাশের প্রাক্কালে বেচাকেনা নিষেধ করেছেন । খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি বলি, হাদিসটি দুর্বল । কারণ নাজরানী ব্যক্তিটি অখ্যাত । এবং ইবনে ইসহাকের গ্রহণযোগ্যতার ব্যাপারেও অনৈক্য আছে। এ ধরনের বর্ণনাকে দলিল হিসাবে পেশ করা যায় না। কিন্তু ইমাম আবু হানিফার উক্তিটি ছিলো সম্ভাবনা নির্ভর । কেননা এখানে সলমের স্বীকারোক্তিটি জায়েয কিয়াসের অনুকূল হয়নি। এক্ষেত্রে সম্ভাবনা আরো বেশী শক্তিশালী হওয়া প্রয়োজন ছিলো। তাফসীরে মাযহারী/৯৬

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।