Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায্যভাবে লিখিয়া দেয়; লেখক লিখিতে অস্বীকার করিবে না। যেহেতু আল্লাহ্‌ তাহাকে শিক্ষা দিয়াছেন, সুতরাং সে যেন লিখে; এবং খণ এহীতা যেন লিখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহকে ৩য় করে, আর উহার কিছু যেন না কমায়; কিন্তু খণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লিখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লিখার বিষয়বস্তু বলিয়া দেয় । সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজী তাহাদের মধ্যে দুইজন পুরুষ সাক্ষী রাখিবে, যদি পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুইজন স্ত্রী লোক; স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের অপরজন স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে । ইহা ছোট হউক অথবা বড় হউক মিয়াদসহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহের নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্ৰেক না হওয়ার নিকটতর; কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান-প্রদান কর তাহা তোমরা না লিখিলে কোন দোষ নাই । তোমরা যখন পরল্পরের মধ্যে বেচাকেন। কর তখন সাক্ষী রাখিণড, লেখক এবং সাক্ষী বেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগস্ত কর তবে ইহা তো'মাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় কর। এবং তিনি তোমাদিগকে শিক্ষা দেন। আল্লাহ সর্ব বিষয়ই সবিশেষ অবহিত । রসুল স. অনুমাণ করে বেচাকেনা করতে নিষেধ করেছেন। হজরত ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী এবং দারাকুতনী এর উদ্ধৃতি-দাতা। এই আয়াতের হুকুম বায় সলম (পণ্য গ্রহণের পূর্বে মূল্য পরিশোধ করা), ভাড়া, ঝণ, বিবাহ, খোলা, সন্ধি সকল ক্ষেত্রে প্রযোজ্য (খোলার আভিধানিক অর্থ বহ্ধনমুক্ত করা _ শরিয়তের পরিভাষায় স্ত্রীর পরস্তাবানুসারে তার নিকট থেকে কিছু গ্রহণ করে বিবাহ বন্ধন ছিন্ন করে দেয়া)। তাৎক্ষণিকভাবে বেচাকেনার ক্ষেত্রে লিখিত চুক্তির প্রয়োজন নেই । আয়াতে উল্লিখিত ‘মুসাস্মা’ শব্দের অর্থ নির্দিষ্ট করা। অর্থাৎ দিন মাস বৎসর নির্ধারণ করা৷ মাল গ্রহণের পূর্বে মূল্য পরিশোধ করে দেয়া অথব| মূলঃ পরিশোধের পর মাল গ্রহণের অপেক্ষায় থাকা--এই দুই অবস্থাতেই সময়ের নির্ধারণ থাকতে হবে। না হলে বেচাকেনা শুদ্ধ হবে না। কারণ এতে ঝগড়া সৃষ্টির সম্ভাবনা থাকে। তবে কর্জ আদায়ের ক্ষেত্রে সময় নির্ধারণ করা জরুরী নয়। নির্ধারণ করে দিলেও তা নির্ধারণ বলে গণ্য হবে না কর্জদাতা যে কোনো সময় চাইতে পারবে শরিয়তে কর্জ ধার দেয়ার মতো। ধার ফিরিয়ে নেয়ার অধিকার দাতার জন্য সর্বক্ষণই বিদ্যমান । সলম প্রকৃতির বেচাকেনা বৈধ । একথা আগেই বলা হয়েছে। এর ভিত্তি আল্লাহতায়ালার কালামের উপর যেমন আল্লাহাতয়ালা বলেন, 'হে বিশ্বাসীগণ যখন তাফসীরে মাযহারী/৯৪

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।