Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সাঈদ বিন জোবায়ের রা. হজরত ইবনে আব্বাস রা. এর বর্ণনা উল্লেখ করে বলেন, কিয়ামতের দিন সুদখোরকে যুদ্ধের জন্য আহবান করে বলা হবে, নিজ হাতিয়ার নিয়ে প্রত্ুত হও । হজরত ইবনে আব্বাসের এক বর্ণনায় রয়েছে, রসুল স. খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে খোরমা ক্রয় করতে নিষেধ করেন এবং বলেন, যখন কোনো জনপদে সুদ সহজলভ্য হয়ে যায়, তখন সেখানকার অধিবাসীরা নিজেদের প্রতি আল্লাহ্র আখাবকে নামিয়ে নেয় । বর্ণনাটিকে হাকেম শুদ্ধ বলেছেন। হজরত আমর বিন আস রা. বর্ণনা করেন, রসুল স. বলেন, যে জাতির মধ্যে সুদের অধিক প্রচলন হয়, তাদেরকে শাস্তিদান গজবরূপে প্রতিভাত হয়। ব্যাপক হারে সুদ গ্রহণকারীরা শত্রুর ভয়ে সদা শংকিত থাকে। আহমদ । আলেমগণ বলেন, আল্লাহ্র সাথে যুদ্ধ অর্থ দোজখ এবং রসুলের সাথে যুদ্ধ হলো তরবারী । এই সূত্র ধরে বায়যাবী বলেন, সুদখোরের কাছ থেকে রাষ্ট্রদ্রোহীর মতো তওবা তলব করতে হবে। সে যদি আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করে তো ভালো । নচেৎ তার সাথে যুদ্ধ করা যাবে। আমি বলি, যদি সুদখোর হীনবল হয়, যুদ্ধের সামর্থ যদি তার না থাকে তবে তওবা না করা পর্যন্ত তাকে বন্দী রাখা ওয়াজিব । আর যদি সুদখোর বিরুদ্ধাচরণে প্রবল হয়, তখন তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করতে হবে এবং যতক্ষণ না সে তওবা করে ততোক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। এই হুকুম প্রত্যেক ফরজ অমান্যকারীর প্রতি সমভাবে প্রযোজ্য । যেমন, নামাজ, জাকাত তরককারী এবং কবীরা গোনাহকারী । প্রকাশ্য গোনাহে লিপ্ত থাকাবস্থায়ও ওই একই হুকুম । রজীন, মুনাকেবে আবী বকরের মধ্যে হজরত ওমর বিন খাত্তাব রা. এর এই বর্ণনাটি উদ্বৃত করেছেন, রসুল স. এর তিরোধানের পর কোনো কোনো সম্প্রদায় ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলতে থাকে, আমরা জাকাত দিবোনা। আমীরুল মুমিনীন হজরত আবুবকর রা. ঘোষণা করেন, এসমস্ত লোক জাকাতের হিসেবে উটের পায়ের রশি দিতে অস্বীকার করলেও আমি তাদের সাথে যুদ্ধ করবো । আমি আরজ করলাম, হে. রসুলের খলিফা ৷ মানুষকে একত্রিত রাখুন এবং নমতা প্রদর্শন করুন । তিনি বললেন, তুমি তো মূর্বতার যুগে বুবই শক্তিশালী ছিলে, ইসলাম কি তোমার শক্তি হরণ করেছে? ওহি স্থগিত । দ্বীন পরিপূর্ণ । এখন আমরা বেঁচে থাকতে কি দ্বীন ক্ষতিগ্রস্ত হবে? বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, হঞ্র৩ আবুবকর ঘোষণা দিলেন আল্লাহ্র কসম! আমি ওই ব্যক্তির সাথে যুদ্ধ করবো, যে নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে। সম্পদের জন্য জাকাত ফরজ । তারা রসুল স. কে যেমন দিতো তেমনিভাবে বকরীর বাচ্চা দিতে অস্বীকার করলেও আমি তাদের সাথে যুদ্ধ করবো । হজরত ওমর বলেছেন, হজরত আবু বকরের সিদ্ধান্তই সঠিক । তাফসীরে মাযহারী/৮৯

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।