Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইত্যাদি। শেষে এই প্রকাশযোগ্য রূপ বস্তুতপক্ষে এ হচ্ছে আমাদের এক যুথবদ্ধ প্রচেষ্টা । আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা অসচেতন নই । কিন্তু আমরা জানি, যোগ্যতা আল্লাহতায়ালার দান । তিনিই শূন্যতাকে পূর্ণ করে তোলেন । যোগ্যতার আলো নিক্ষেপণের মাধ্যমে অযোগ্যতার অন্ধকার অপসারণের বিষয়টিকে নিশ্চিত করেন। সীমাবদ্ধতার পাপের জন্য আমরা ক্ষমাপ্রার্থী । তার সন্তোষ লাভ ব্যতিরেকে অন্য সকল উদ্দেশ্যকে আমরা পরিত্যাগ করলাম । হে আমাদের পরম প্রেমময়, দয়াময় প্রভুপ্রতিপালক: আমরা তোমাকে ভয় করি। ভালোওবাসি । স্তবস্তুতি তোমারই । সকল দরুদ ও সালাম তোমার মাহ্বুব মোহাস্মদ মোস্তফা স. এর । আমরা জানি, তোমার মাহবুবের প্রকৃত অনুসারীগণই অন্তহীন কল্যাণের অধিকারী -_ আমরা তাদের অধম, নগণ্য ভৃত্যকুল । আমাদের পরিত্রাণ নিশ্চিত করো, হে পরম পরিত্রাতা! আমিন । আল্লাহুম্মা আমিন। মূল তাফসীর গ্রন্থটি রচিত হয়েছে আরবীতে । আমরা অনুবাদ করেছি দিল্লির নাদ্ওয়াতুল মুসান্নিফিনের পরিচালক হজরত মাণ্ডলানা আব্দুদ্দাঈম কৃত উর্দু তরজমা থেকে। উল্লেখ্য, আয়াত শরীফের বাংলা উদ্ধৃতি দিয়েছি আমরা ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআনুল করীম’ থেকে । আমাদের বিবেচনায় এই তরজমাটি অধিকতর সুন্দর । এজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আমরা জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক শারীরিক _ সকল প্রকার সাহায্যদাতাদের জন্য আমরা আল্লাহৃতায়ালার দরবারে উত্তম বিনিময় প্রার্থনা করছি । আল্লাহ্র বিনিময় তো উত্তমই ৷ বরং সর্বোত্তম । বিদগ্ধ পাঠককুলের প্রতি অনুরোধ, ক্রুটি দৃষ্টিগোচর হলে জানাবেন । এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাবো ৷ সকলের প্রতি শুভকামনা __ ওয়াস্সালাম। মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাব৷দ খানকায়ে মোজ৷ন্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।