আল্লাহ্তায়ালার ইচ্ছাধীন। ক্ষমা অথবা শাস্তি যে কোনোটির সিদ্ধান্ত গ্রহণে আল্লাহ্তায়ালা পূর্ণ ক্ষমতাবান। আলেমগণ বলেন, সুদ থেকে বিরতি যদি খাঁটি নিয়তে হয় তবে আল্লাহৃতায়ালা তাকে উত্তম বিনিময় দিবেন। কেউ কেউ বলেছেন, নিষেধাজ্ঞার পর বিরত ব্যক্তির ব্যাপারটি আল্লাহতায়ালার উপরে নির্ভরশীল । তিনি তাকে রক্ষা করবেন যদি চান। যদি না চান তবে সে হবে সাহায্যহীন ৷ পুনরায় সে সুদের দিকেই ফিরে যাবে। অবশ্যই তারা দোজখবাসী । দোজখই তাদের চিরকালের আবাস । তবে হ্যা, যদি সে সুদ গ্রহণ করা সত্বেও হারামকে হারাম বলে জানে তবে চিরস্থায়ী আবাস না হলেও তার দোজখবাস হবে দীৰ্ঘস্থায়ী । সুরা বাকারা £ আয়াত ২৭৬ HE Lx IM STB NAME SS Ea e af ML ols 0 আল্লাহ্ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি দেন। আল্লাহ্ কোনো অক্কৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন লা। হজরত ইবনে মাসউদ বলেন, রসুল স. বলেছেন, সুদের মাধ্যমে সম্পদবৃদ্ধি ঘটলেও শেষ পর্যন্ত তা ঘাটতির দিকেই যাবে। ইবনে মাজা হাকেম বলেছেন হাদিসটি বিশুদ্ধ । দ্বিতীয় বর্ণনায় এসেছে, সুদের মাধ্যমে সম্পদ বেড়ে গেলেও পরিণামে তা কমের দিকেই যাবে। আল্লাহ্ পাক দানকে বর্ধিত করেন। দানকারীর সম্পদে বরকত দান করেন এবং অনেক সওয়াবও দান করেন। হজরত আবু হোরায়রা রা. বলেন, রসুল স. বলেছেন, দানের কারণে সম্পদ কমে না। এবং খাণগ্রস্তকে ক্ষমা করে দিলে আল্লাহ্তায়ালা তার সন্মান বাড়িয়ে দেন। আল্লাহ্র ওয়াস্তে যে বিনম্র হয়, আল্লাহ্তায়ালা তার মর্ধাদা সমুন্নত করেন। মুসলিম, তিরমিজি। ইতোপূর্বে এক হাদিসে আমরা উল্লেখ করেছি, প্রতিদিন দু'জন ফেরেশতা অবতীর্ণ হন । একজন বলতে থাকেন, হে আল্লাহ্! দাতাকে বিনিময় দান করুন। দানকারীকে আন্লাহৃতায়ালা ভালোবাসেন রসুল স. বলেছেন, সমস্ত প্রাণী আল্লাহ্তায়ালার পরিবারের সদস্য । সে-ই আল্লাহৃতায়ালার কাছে সবাধিক প্রিয় যে তাঁর পরিবারবর্গের প্রতি অনুগ্রহশীল হয়। বায়হাকী তার শো'বুল ইমানে আবদুল্লাহ্ রা. থেকে এই বর্ণনাটির উল্লেখ করেছেন। তাফসীরে মাযহারী/৮৬
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।