Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ক্রয়ের পর ক্রেতা গোলাম আজাদ করে দিলেও আজাদ হবে না। অথবা ত্যাজ্য সম্পদের অধিকার বিক্রেতার থাকবে। এরকম একশত শর্ত করা হলেও তা অগ্রাহ্য হবে। এ ধরনের শর্তের কারণে ক্রয় বিক্রয় বাতিল হয়না । হজরত বোরায়রার ঘটনা এর সাক্ষী । শায়েখ ইবনে হাজার লিখেছেন, এই ঘটনায় আজাদের কথাটি মুখ্য নয় বরং বিক্রেতার অধিকার বলবত করাই: মুখ্য উদ্দেশা। এ ধরনের শর্ত স্বীকারোক্তিবিরুদ্ধ । এতে ক্রেতা বিক্রেতার কোনো বিশেষ লাভও নিহিত নেই যে সুদের প্রশ্ন উথাপিত হতে পারে। এ ধরনের শর্ত অর্থহীন । তাই এ কারণে বেচাকেনা বাতিল হয়না । যেমন, কোনো কাপড় বিক্রেতা যদি বলে, ক্রেতাকে এই কাশড় ঈদের সময় সরতে হবে। অথবা কোনো যোড়া বিক্রেতা এই শর্তে ঘোড়া বিক্রি করে যে, ক্রেতা ঘোড়াটিকে উত্তমরূপে পানাহার করাবে _ এ ধরনের শর্ত অনর্থক । ক্রয় বিক্রয়ের উপরে এর কোনোই প্রভাব নেই । দ্বিতীয় হাদিসে বর্ণিত শর্ত কিন্তু অনর্থক নয়। বরং এক্ষেত্রে শর্ত পূর্ণ করা জরুরী ৷ যেমন, বিক্রেতা বললো, মূল্য হাতে না পাওয়া পর্যন্ত পণ্য থাকবে আমার অধিকারে। এ ধরনের শর্তে দোষ নেই । কারণ এতে রয়েছে কেবল পরিশোধের তাগিদ। শরিয়তসম্মত শর্ত বর্জন করা সম্ভব নয়। যেমন, সাধারণ ক্রয় বিক্রয় । এতে মূল্য আদাযেব সময় নির্ধারণ করতে হ্য । অথবা সলম প্রকৃতির ক্রয় বিক্রয় _ যেখানে কেনার পূর্বে মূল্য পরিশোধ করতে হয়, বিক্রেতাকে পণ্য হস্তান্তরের সময় বলে দিতে হয়। এ ধরনের শর্ত কিয়াস বহির্ভূত হলেও হাদিস সম্মত । ইমাম আবু হানিফা বলেছেন, হাদিসের দলিল সহ সাহাবীদের সময়ের বাস্তব ঘটনার উল্লেখ খাকতে হবে৷ ব্যাপারটি এ রকম যেমন, জুতা ক্রেয়কারী বিক্রেতাকে বললো, জুতায় চামড়ার টুকরা লাগিয়ে দিতে হবে। অতিরিক্ত শর্তবহির্ভূত ক্রয়বিক্রয়ের আরেকটি প্রকার এই যে, বিক্রেতা ক্রেতার নিকট জিস্মাদার চাইবে অথবা কোনো বস্তু জিন্মা রাখার কথা বলবে। এরকম অবস্থাও ক্রয়বিক্রয় সম্পন্ন হওয়ার বিরুদ্ধে যায়না । বরং ক্রয়বিক্রয়কে মজবুত করে। তাই এ রকম ক্রয়বিক্রয় বৈধ জিন্মা হিসাবে কোনো মানুষ অথবা কোনো সামগ্রী বিক্রেতার অধিকারে এলে তখন ক্রয়বিক্রয়, জিন্মাদার, জিম্মাকৃত বস্তু সবকিছুই বিশুদ্ধ হৰে। এরকম অবস্থায় ক্রেতা শর্ত পূরণ করে দিলে তো ভালোই ৷ যদি না দেয় তৰে ক্রেতাকে মূল্য পরিশোধের হুকুম দেয়া হবে। ক্রেতা মূল্য পরিশোধে অক্ষম হলে বিক্রেতা ক্রয়বিক্রয় বাতিল করতে পারবে। ক্রয়বিক্ৰয়কে বাতিল করার শর্ত সমূহ এর বিপরীত । যেমন, গম বিক্রয়ের ক্ষেত্রে এরকম শর্ত যে, বিক্রেতাই গম পিষে দিবে অথবা তার ঘরে একদিন, একমাস অথবা এক বৎসর রাখবে । কাপড় বিক্রয়ের ক্ষেত্রে এ রকম শর্ত যে, তাফসীরে মাযহারী/৮৪

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।