একজাতীয় না হলে মূল্য ও পণ্য সাথে সাথে অধিকারে আনতে হবে। পণ্য বিনিময়ে ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ অতিরিক্ত লাভবান হলে তা হবে বিলম্বে বিনিময়ের মতে । বিনিময়ের সিদ্ধ'প্ুবিরে।ধী শর্ত ৩াই বৈধ নয়। এ ধরনের শর্ত বাতিল । এবং সিদ্ধান্তও বাতিল । যেমন, কেউ যদি বাঁদী ও গোলাম কেনার সময় এই শর্ত সংযোজন করে যে, কেনার পর সে বাদী ও গোলামকে আজাদ করে দেবে, অথবা বাদীকে সস্তানবতী করে দেবে তবে তা বৈধ হবেনা । এ ধরনের শর্ত বেচাকেনার মূল নিয়মের অতিরিক্ত । ইবনে হাজাম, তিবরানী, হাকেম । ইবনে সাঈদ বলেন, আমি মক্কায় পৌছে আলাদাভাবে আবু হানিফা, ইবনে আৰবী লায়লা এবং ইবনে শুবরামার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করলাম, বেচাকেনার সঙ্গে অতিরিক্ত শর্ত সংযোজনের হুকুম কী? ইমাম আবু হানিফা বললেন, বেচাকেনা ও শর্ত দুই-ই বাতিল । আবী লায়লা বললেন, বেচাকেনা বৈধ। কিন্তু শর্ত বাতিল । ইবনে শুবরাম বললেন, বেচাকেনা ও শর্ত উভয়ই বৈধ । আমি বললাম, সুবহানাল্লাহ! এতো মতবিরোধ! ইবনে আবী লায়লা এবং ইবনে ঢুবরামের মত যখন ইম|ম আবু হানিফাকে জান৷ল|ম, তখন তিনি বললেন, আমি জানিনা তাঁরা এমন বললেন কেনো। আমর বিন শোয়াইব তাঁর পিতা এবং পিতামহের মাধ্যমে বর্ণনা করেছেন, রসুল স. অতিরিক্ত (ফাসেদ) শর্তযুক্ত বেচাকেনাকে নিষিদ্ধ করেছেন। এমতাবস্থায় বেচাকেনা ও শর্ত উভয়ই বাতিল। এরপর আমি গেলাম ইবনে আবী লায়লার কাছে। অন্য দু'জনের মত তাঁকে জানালাম । তিনি বললেন, বুঝতে পারছিনা তারা এমন বললেন কেনো। হিশাম বিন ওরওয়া তাঁর পিতার মাধ্যমে হজরত আয়েশার উক্তি বর্ণনা করেছেন। হজরত আয়েশা বলেছেন, রসুল স. আমাকে বলেছেন, বোরায়রাকে (আজাদ করার কথা বলে) কিনে নাও এবং তাকে আজাদ করে দাও (এমতাবস্থায় গোলামের মূল্য পাবে তার মালিক) । অতঃপর কেনাবেচা জায়েয, শর্ত বাতিল। শেষে গেলাম ইবনে শুবরামার কাছে। সব শুনে তিনি বললেন, আমি জানিনা তাঁরা এরকম বলছেন কেনো । আমার কাছে তো মুসয়ার, মোহাবের বিন দিসার হজরত জাবেরের উক্তি বর্ণনা করেছেন। হজরত জাবের বলেছেন, আমি রসুল স. এর মাধ্যমে এই শর্তে একটি উটনী কিনলাম যে, আমি তাতে চড়ে মদীনায় যাবো। এতেই বোঝা যায়, বেচাকেনা ও শর্ত উভয়ই বৈধ । প্রশ্ন ৪ ইমাম আবু হানিফা বর্ণিত হাদিসটিকে অধিকাংশ আলেম মুরসাল বলেছেন। অন্য দু'জনের হাদিস দু'টি মুসনাদ। আর মুসনাদ মুরসালের চেয়ে উত্তম ও শক্তিশালী । উত্তর £ মুরসাল বলে ওই হাদিসকে যাতে সনদ অম্পষ্ট থাকে। কিন্তু আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর উদ্ধৃতিতে ‘তাঁর দাদা হতে’ আবদুল্লাহ বিন আমর তাফসীরে মাযহারী/৮১
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।