পরিমাণ নির্ধারণযোগ্য নয়। তাই খোরমা ও খেজুরের বিনিময় সমান সমান অথবা কমবেশী কোনো অবস্থাতেই বৈধ নয়। হানাফীগণ বলেন, খেজুর খোরমার সমগোত্রীয় হলে সম ওজনে বেচাকেন| বৈধ। কারণ রসুল স. বলেছেন, একই প্রকৃতির বস্তু সমানে সমানে বেচাকেনা করো। বস্তু সমগোত্রীয় না হলেও বেচাকেনা করা যাবে। কেননা রসুল স. বলেছেন, পৃথক প্রকৃতির বস্তু যেভাবে চাও বেচাকেনা করো। গণনা ও পরিমাণের পার্থক্য যেখানে কম্, সেখানে গণনা দ্বারা বিনিময় বৈধ হওয়া উচিত নয়। প্রকাশ্য নির্দেশ এরকমই ৷ যেমন আখরোট এবং একজাতীয় প্রাণীর ডিম। এসব ক্ষেত্রে পরিমাপ ও গণনা ঠিক থাকলেও পরিমাণে পার্থক্য হওয়া সম্ভব । এ সমস্ত ক্ষেত্রে ওজনের মাধ্যমে বিনিময় বৈধ ৷ এ কারণেই সমতা ঠিক ৱাখাৱ জন্যে শরিয়তে এজন নির্ধারণ করা হয়েছে । তবে জিন্ন জাতীয় প্রাণীর ডিম গণনার মাধ্যমে বিনিময় হতে পারে। মাসআলা ঃ£ যব ও গমের কমবেশী বিনিময় বৈধ হতে পারে যদি ক্রেতা বিক্রেতা তা মেনে নেয় এবং দেয়া নেয়ার কাজ তৎক্ষণাৎ সম্পন্ন করে বিনিময় সঙ্গে সঙ্গে সম্পন্ন না হলে মূল্যমানে সমতা ঠিক থাকতে পারেনা। এ ক্ষেতে কমবেশী হওয়ার সমূহ সম্ভাবনা । আর কমবেশী করাটাই সুদ। মাসআলা ঃ লোহা ইত্যাদির সঙ্গে গম কমবেশী হলেও বিনিময় বৈধ। কিন্তু বিনিময়ের কাজ সঙ্গে সঙ্গে সম্পাদন করতে হবে কেননা রসুল স. ভিন্ন প্রকৃতির পণ্য বিনিময় হাতে হাতে যেভাবে ইচ্ছা করতে বলেছেন। এই হুকুমটি সাধারণ মাসআলা £ পশু বিক্রয়ের ক্ষেত্রে মূল্য নির্ধারণ হওয়া বাঞ্ছনীয় । মূল্য সাথে সাথে পরিশোধ করা জরুরী নয়। এ সমস্ত ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধের প্রতিশ্রুতি খাকণেই চলবে । অবশ্য কিয়াস (চিন্তাভাবনা) এই সিদ্ধান্তের অনুকূল নয়। কিন্তু এই সিদ্ধান্ত কোরআন, হাদিস ও এজমার অনুকূল ৷ তাই কিয়াস এখানে বর্জনীয় । মাসআলা ঃ ভিন্ন প্রকৃতির পশু বিনিময় বৈধ । কিন্তু বিনিময় সঙ্গে সঙ্গে হতে হৰে। সঙ্গে সঙ্গে না হলে বৈধাবৈধ সম্পর্কে আলেমগণ মতপার্থক্য করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, সঙ্গে সঙ্গে না হলে বৈধ নয়। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন বৈধ । ইমাম মালেক বলেছেন, একই প্রকৃতির বজ্তুর বিনিময় সঙ্গে সঙ্গে না হলেও বৈধ হৰে যদি কসবেশী করা না হয়। আর পৃথক প্রকৃতির বস্তুর বিনিময় সঙ্গে সঙ্গে করতে হবে। নতুবা তা বৈধ হবে না৷ দলিল হিসাবে তিনি হজরত আবদুল্লাহ্ বিন আমর বিন আসের বর্ণনা পেশ করেছেন। বর্ণনাটি এই, রসুল স. যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করতে বললেন । আবদুল্লাহ্ বিন আমর বিন আস নিবেদন করলেন, আমার কোনো বাহন নেই । রসুল স. বললেন, জাকাত আদায়কারী ফিরে এলে মূল্য পরিশোধের প্রতিশ্র্তি দিয়ে বাহন কিনে নাও। তিনি তাফসীরে মাযহারী/৭৯
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।