যার আত্মা আকারবিহীন রূপে অবতীর্ণ হয়েছে মহানবী মোহাম্মদ স. এর পবিত্র বক্ষদেশে ৷ তিনি ছিলেন উদ্মী (অক্ষরের অমুখাপেক্ষী) । তার বক্ষাধারে প্ৰজ্বলিত কোরআনের নূর নিজেদের বক্ষদীপে জ্বালিয়ে নিয়েছিলেন তার সম্মানিত সহচরবৃন্দ। তাই তারা কোরআনের হক আদায় করতে পেরেছিলেন জীবন, যৌবন, সম্পদ, প্রতিভা ও কর্মক্ষমতাকে উৎসর্গ করে। ওই নূর বুকে বুকে বহমান । এভাবেই রূহানী শিক্ষক ও ছাত্র (পীর ও মুরিদ) পরম্পরায় বয়ে চলেছে কোরআনের অন্তর্নিহিত আলোর স্রোত । এ কথা তো সর্ববাদিসম্মত যে, আলো ছাড়া গ্রন্থপাঠ সম্ভব নয় । বুঝতে পারা তো আরো পরের ব্যাপার। আনাদের সশ্বানিভ গ্রন্থকার কাযী ছানাউল্লাহ্ পানিপখী (রঃ) ক্মহানিয়াতের এই প্রবহমানতাকে মান্য করেছেন। এটাকে প্রধান ভিত্তি বলে জেনেছেন। গ্রন্থের নামকরণেই সেকথাটি স্পষ্ট ফুটে উঠেছে। গ্রন্থের পবিত্র নাম হচ্ছে ‘তাফসীরে মাযহারী' ৷ তার পীর মোর্শেদের নামেই তিনি এই গ্রন্থটির নাম রেখেছেন। তার পীর মোর্শেদ ছিলেন জগদ্বিখ্যাত আলেম ও আরেফ হজরত মীর্জা মাযহারে শহীদ জানে জানী -_ তার পীর মোর্শেদ ছিলেন হজরত নূর মোহাম্মদ বদায়ুনী = তীর পীর মোর্শেদ ছিলেন শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দি _ তার পিতা ও পীর মোর্শেদ ছিলেন উরউয়াতুল উস্কা খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দি _- তার পিতা ও পীর মোর্শেদ ছিলেন হজরত মোজাদ্দেদে আলফে সানী শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহি আলাইহিম আজমাঈন ৷ সম্মানিত গ্রন্থকার এভাবেই সর্বশ্রেষ্ঠ তরিকার প্রতি তার কৃতজ্ঞতাবোধকে প্রকাশ করেছেন। অপরদিকে ইমামে আজম আবু হানিফা র. এর অনুসারী হয়ে সমাস্তরালবর্তী করেছেন শ্রেষ্ঠতম মাজহাবকে ৷ হানাফী ও মোজাদ্দেদি _- এই দুই জ্যোতির্ময় ডানাৱ সাহায্যে তিনি উড়াল দিয়েছেন প্রত্যাদেশের (ওহির) সীমাহীন নীলিমায় ৷ তুলে এনেছেন অসংখ্য নক্ষত্রের রহস্যময় দ্যুতিচ্ছটা। দরদমিশ্রিত অক্ষরসজ্জায় উপস্থাপন করেছেন প্রজ্ঞা ও প্রেমের বহুবিচিত্র কল্লোল । অভিনিবেশী পাঠকেরা তাই বিশ্বয়ে হতবাক না হয়ে পারেন না। তিনি ছিলেন রেওয়ায়েত, দেরায়েত ও ফেরাসাতের এক অনন্য সমন্বয় । ছিলেন এলমে হুসুলী ও এলমে হুজুরীর যুগান্তকারী ভারসাম্য । এবার জেগে উঠতে হবে বাংলার জনতাকে ৷ কারণ, প্রায় তিনশ' বছর পর এবার তাফসীরে মাযহারী বাংলায় কথা বলতে শুরু করেছে। এই খণ্ডটি অনুবাদ করেছেন এই নগণ্য ফকিরের প্রিয় রূহানী ফরজন্দ মাওলানা মোহাম্মদ মহ্সীন ৷ হাকিমাবাদ খানকা শরীফের কতিপয় ফকির দরবেশকে অনুবাদ কর্মটি নিয়ে বসতে হয়েছে। গ্রন্থটিকে সুবিন্যস্ত করবার
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।