তাবেয়ী পর্যন্ত এ রকম সনদের হাদিসকে মুরসাল বলে) ৷ ইমাম শাফেয়ী মুরসাল হাদিসকে দলিলের উপযুক্ত মনে করেন না । খাত্তাবীও অনুরূপ মত পোষণ করেন। এই হাদিসটি কারখী একই সনদের সঙ্গে পেশ কর্েছেন। কিনু এই সনদে শাবীব ও ওরওয়ার মধ্যে হাসানের নাম এসেছে এ জন্যে হাদিসের ধারাবাহিকতা ঠিক আছে। অতএব বর্ণনাটি আর মুরসাল রইলো না মুরসাল আমাদের নিকট দলিল ৷ তাছাড়া এর অনুকূলে এসেছে মুসনাদ বর্ণনা (যে মারফু হাদিসের সনদ সণূর্ণ মুও|সিল তাকে মুসনাদ বলে) ৷ তিরমিজি, হাবিব বিন সাবেতের মাধ্যমে হজরত হাকেম বিন হাজামের বর্ণনা লিপিৰদ্ধ করেছেন। তিনি বলেছেন, রসুল স. আমাকে কোরবানীর জানোয়ার কেনার জন্য এক দিনার দিলেন। আমি একটি বকরী কিনলাম । বকরীটি দুই দিনার মূল্যে বিক্রি করে আরেকটি বকরী কিনলাম এক দিনার দিয়ে। তারপর বকরী ও দিনার নিয়ে রসুল স. এর খেদমতে হাজির হলাম । তিনি স. বললেন, আল্লাহ্ তোমার ক্রয় বিক্রয়ে বরকত দান করুন। তিনি স. বকরীটি কোরবানী করলেন । দিনাবটিও দান কবে দিলেন । তিরমিজি লিখেছেন, হাদিসটি প্রসিদ্ধ নয়। আমি বলি, এই বর্ণনা হাবীব হজরত হাকেম থেকে শোনেননি। আবু দাউদ লিখেছেন, মদীনার কোনো এক বৃদ্ধার মাধ্যমে হজরত হাকেম এই বর্ণনাটি দিয়েছেন বায়হাকী লিখেছেন, সেই বৃদ্ধা অপ্রসিদ্ধ হওয়ার কারণে এই হাদিসটি দুর্বল ৷ ওয়াল্লাহু আ'লাম। বেচাকেনা মালের বিনিময়ে মাল এবং মালের বিনিময়ে অর্থ দুই প্রকারেরই হয়ে থাকে __ ১. ওই মাল যা হুবহু উদ্দেশ্য হয়, যা মানুষ কামনা করে । প্রকৃত মাল ৰলতে এটাই ৰোৰায় ২. ওই মাল যা হুবহু উদ্দেশ্য হয় না _ এমন মাল যা অন্য বস্তুর বিনিময়ে হস্তগত করা যায়, একেই বলে মূল্য; যা নির্ধারিত হয় সোনা ও রূপার নিরীখে। এ রকম বেচাকেনা চার প্রকার _ ১. সোনা রূপার মাধ্যমে বেচাকেনা । সাধারণ বেচাকেনা এই প্রকারের । এ রকম বেচাকেনার সময় মাল সামনে মওজুদ থাকতে হবে এবং তা বিক্রয়ের জন্য নিদিষ্ট করতে হবে। হজরত হাকেমের হাদিস দ্বারা বেচাকেনার সময় মাল মওজুদ থাকা শর্ত বোঝা যায়। হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. পাত্রের মাপের পরিবর্তে পাত্রের মাপে ৱিক্ৰয় নিষেধ কবেছেন __ ওই বস্তু হুবহু অথবা অৱিকল ওই পকারেৱ অন্য বস্তু দেয়া ক্রেতার উপর ওয়াজিব হয়। যেমন, কোনো বস্তুর মূল্য দশ টাকা-এ রকম স্থানে অবিকল একটি দশ টাকার নোট দেয়া জরুরী নয়। এক টাকার দশটি অথবা পাঁচ টাকার দুটি - যেভাবে হোক মোট দশ টাকা দেয়া ওয়াজিব ৷ কিন্তু যদি বিক্ৰয়কারীর পণ্য মওজুদ ন৷ থাকে তবে বস্তুর গুণগতমান নির্ধারণ করা সম্ভব হবে না। ব্যাপারটি তখন হবে অনুমাননির্ভর । তাই হাদিস শরীফে এ রকম বেচাকেনা তাফসীরে মাযহারী/৭২
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।