হজরত হাকেম আরজ করলেন, মানুষেরা আমার কাছে এমন সামগ্রী কিনতে আসে যা আমার কাছে থাকে না। তবু আমি বিক্রয় করি। পরে বাজার থেকে ওই সামগ্রী কিনে এনে তাকে দিহ ৷ রসুল স. বললেন, তোমার কাছে যা নেহ তা বিক্রয় কোর না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইউসুফ বিন মালেক । ইমাম আহমদ এবং আসহাবে সুনানেও এর উদ্ধৃতি আছে। ইবনে হাব্বানও এ রকম বর্ণনা করেছেন। ইউসুফ বলেছেন, এই হাদিসটি আমাকে বলেছেন হাকেম । অন্যান্য সনদে ইউসুফ এবং হাকেম ছাড়াও আবদুল্লাহ বিন আসেমার নাম এসেছে। কিন্তু শায়েখ আবদুল হক আবদুল্লাহকে দুর্বল এবং ইবনে হাজম অখ্যাত বলেছেন। কিন্তু ইবনে হাজার এই দলিলকে গ্রহণ করেননি । আসহাবে সালাসা হজরত আবদুল্লাহর বর্ণনা গ্রহণ করেছেন এবং নাসাঈ এই বর্ণনাকে দলিল হিসাবে পেশ করেছেন । আর তিরমিজি বলেছেন, বর্ণনাটি হাসান সহীহ্ (যে হাদিসের বর্ণনাকারীর স্মরণশক্তি দুর্বল প্রমাণিত হয় তাকে হাসান বলে আর সহীহ্ বলে ওই হাদিসকে যার ধারাবাহিকতা অবিচ্ছিন্ন, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নামোল্লেখ আছে এবং বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য, বিশ্বস্ত, প্রখর স্মরণশক্তিসম্পন্ন) । আমৱা এখানে প্রমাণ হিসাবে আরেকটি হাদিস পেশ করছি । রসুল স. হাকেমকে এক দিনার দিয়ে একটি ছাগল কিনতে পাঠালেন। তিনি এক দিনার দিয়ে কিনলেন দু'টি ছাগল । একটি বিক্রি করলেন এক দিনার মূল্যে । তারপর অন্য ছাগলটি ও একটি দিনার নিয়ে রসুল স. এর কাছে হাজির হলেন। রসুল স. বললেন, আল্লাহ তোমার ক্রয় বিক্রয়ে বরকত দান করুন। এরপর এসন অনস্থা হলো যে, হজরত হাকেম মাটি কিনে বিক্রি করলেও লাভ হতো। আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি, দারা কূতনী। মুসলিম এই হাদিসটিকে সঠিক ধারাবাহিকতার সাথে উল্লেখ করেছেন । কিন্তু এই ধারাবাহিকতায় আবু লযীদ লিমাছাহ বিন জিয়াদাহ উল্লেখিত হয়েছেন বাকে বাদ দেয়া হয়েছিলো । কিন্তু ইবনে সা'দ তাকে নির্ভরযোগ্য বলেছেন। ইমাম আহমদও তাঁর সুখ্যাতি করেছেন এবং মুনজেরী ও নববী লিখেছেন, তার সনদণগুলো হাসান সহীহ্ । ইমাম শাফেয়ী এবং কারখী এই হাদিসটিকে অন্য এক সন্ধতিতে ধর্ণন| কুণ্রেছেন যার সনদ এ রকম __- ইবনে ওয়ায়ীনা, শাবীব বিন এরফেদা থেকে, শাবীব তার সম্প্রদায়ের নিকট থেকে এবং তার সম্প্রদায় ওরওয়া বারেকি থেকে । ইমাম শাফেয়ী বলেছেন, এই হাদিসটি সহীহ্ হলে আমি তার অনুরাগী হতাম । বায়হাকী লিখেছেন, শাবীবের সম্প্রদায় খ্যাতিমান নয়। এ জন্যই শাফেয়ী একে দুর্বল মনে করেছেন। সন্দেহ নেই যে, হাদিসটি মুরসাল (যে হাদিসের শেষের দিকের বর্ণনাকারীর নাম নেই, হাদিস শেষ হয়েছে কোনো তাফসীরে মাযহারী/৭১
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।